Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বোনের নগ্ন ছবি-ভিডিও প্রেমিকের সঙ্গে শেয়ার করতেন তরুণী! গ্রেফতার অভিযুক্ত দিদি

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির সময় দিদির প্রেমিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তরুণী। বোনের থেকে মারাত্মক প্রতিশোধ নিলেন দিদি। সঙ্গত দিলেন দিদির প্রেমিক। তরুণীর অভিযোগ শুনে চমকে উঠলেন পুলিশের দুঁদে কর্তাও। দক্ষিণ মুম্বই থেকে বছর পঁচিশের এক তর

বোনের নগ্ন ছবি-ভিডিও প্রেমিকের সঙ্গে শেয়ার করতেন তরুণী! গ্রেফতার অভিযুক্ত দিদি

শেষ আপডেট: 2 November 2019 11:15

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির সময় দিদির প্রেমিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তরুণী। বোনের থেকে মারাত্মক প্রতিশোধ নিলেন দিদি। সঙ্গত দিলেন দিদির প্রেমিক। তরুণীর অভিযোগ শুনে চমকে উঠলেন পুলিশের দুঁদে কর্তাও। দক্ষিণ মুম্বই থেকে বছর পঁচিশের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ নিজের বোনের আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে প্রেমিককে পাঠিয়েছিলেন ওই তরুণী। গত বৃহস্পতিবার মুম্বইয়ের বাইকুল্লা থানায় হাজির হন বছর কুড়ির এক তরুণী। পুলিশকে তিনি জানান কয়েক দিন ধরে তাঁকে নানা ভাবে উত্যক্ত করছেন তাঁর দিদি এবং দিদির প্রেমিক। তরুণীর কথায়, ঘটনার সূত্রপাত নবরাত্রির সময়। তখন দিদির প্রেমিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই তরুণী। ছোটোখাটো ঝামেলাও হয় তাঁদের মধ্যে। সাময়িক ভাবে সমস্যা মিটে গেলেও পরে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ওই যুবক। তরুণীর অভিযোগ, একদিন তিনি যখন স্নান করছিলেন সে সময় ওই যুবককে ভিডিও কল করেন তাঁর দিদি। বাধা দেওয়ার আগেই তরুণীর স্নানের দৃশ্য দেখে নেয় যুবক। এখানেই শেষ নয়। ভিডিও কল চলাকালীনই কয়েকটি স্ক্রিনশট তুলে মোবাইলে সেসব সেভ করে রাখেন। পরে তা ছড়িয়ে দেন তরুণীরই আত্মীয়দের মধ্যে। তরুণীর আরও অভিযোগ তাঁর নগ্ন ছবি ওই যুবককে পাঠালে তবেই দিদিকে বিয়ে করবেন বলেও শর্ত দিয়েছিলেন ওই যুবক। শুক্রবার ওই তরুণীকে গ্রেফতার করা হলেও পরে জামিন পেয়ে যান তিনি। আপাতত অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। দুই অভিযুক্তের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শুধু প্রতিশোধ নেওয়ার কারণেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। ওই তরুণীই বা নিজের বোনের সঙ্গে কেন এমন আচরণ করেছেন তা নিয়েও ধন্দে তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত যুবক তরুণীর উপর কোনও চাপ তৈরি করেছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

```