Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সাত মামলার সব মিথ্যে, মন্ত্রী হওয়ার পর জানালেন 'ওড়িশার মোদী'

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মানুষ তাঁকে ডাকেন 'ওড়িশার মোদী' নামে। উনিশের লোকসভায় জিতে মোদী মন্ত্রিসভার সদস্যও হয়েছেন ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি। কিন্তু জেতার আগে থেকেই সেখানে তিনি জনপ্রিয়। জেতার পরে অবশ্য তাঁর জীবন-যাপনের জন্

সাত মামলার সব মিথ্যে, মন্ত্রী হওয়ার পর জানালেন 'ওড়িশার মোদী'

শেষ আপডেট: 31 May 2019 15:06

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মানুষ তাঁকে ডাকেন 'ওড়িশার মোদী' নামে। উনিশের লোকসভায় জিতে মোদী মন্ত্রিসভার সদস্যও হয়েছেন ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি। কিন্তু জেতার আগে থেকেই সেখানে তিনি জনপ্রিয়। জেতার পরে অবশ্য তাঁর জীবন-যাপনের জন্য রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে গিয়েছেন এই বিজেপি সাংসদ। কিন্তু এই ৬৪ বছর বয়সী প্রতাপবাবুর বিরুদ্ধেও রয়েছে সাতটি মামলা। দুই মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়ে অবশ্য সেইসব মামলাকে মিথ্যে ও সাজানো বলে মন্তব্য করলেন প্রতাপবাবু। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বালাসোরের বিধায়ক। সেখানেই তাঁকে এই মামলাগুলির ব্যাপারে প্রশ্ন করা হয়। ২০০২ সালে ওড়িশা বিধানসভায় হামলা চালায় বেশ কিছু দক্ষিণপন্থী সংগঠন। তার মধ্যে ছিল বজরং দলও। এই হামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছিল সারঙ্গিকে। ১৯৯৯ সালে অস্ট্রেলীয় খ্রিস্টান গ্রাহাম স্টয়নিস ও তাঁর দুই সন্তানকে খুন করার অভিযোগও উঠেছিল সারঙ্গির বিরুদ্ধে। এই পরিপ্রেক্ষিতে সারঙ্গি বলেন, "এই সব কেস সাজানো হয়েছিল মিথ্যে অভিযোগকে কেন্দ্র করে। আমি পুলিশের দুর্নীতি ও ঘুষ নেওয়ার প্রতিবাদ করেছিলাম বলে পুলিশ ইচ্ছে করে এই মামলা সাজিয়েছিল। আমি অন্যায়ের বিরুদ্ধে, সামাজিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। সেইজন্য অনেক ক্ষমতাবান মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছি। তাই আমার নামে এইসব মামলা করা হয়েছে। এর মধ্যে অনেক মামলায় নিথ্যে প্রমাণিত হয়েছে। বাকিগুলোও প্রমাণিত হবে।" এমনকী গ্রাহাম স্টয়নিস ও তাঁর দুই সন্তানের খুনের সঙ্গেও তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন সারঙ্গি। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন অবিবাহিত প্রতাপবাবু। আরএসএস-এর বহুদিনের এই কর্মী লোকসভার সাংসদ হওয়ার আগে প্রতাপ সারঙ্গি ওড়িশার নীলগিরি বিধানসভা আসন থেকে বিধায়ক ছিলেন। একবার ২০০৪ সালে, পরে ২০০৯ সালে। গত লোকসভা ভোটে হেরে গেছিলেন সামান্য ভোটের ব্যবধানে। কিন্তু তাঁর কাজ থেমে থাকেনি। কাছের লোকেরা বলেন, উনি  শিব জ্ঞানে জীবের সেবা করেন। গণশিক্ষা মন্দির যোজনার অধীনে প্রতাপ সারঙ্গি ময়ুরভঞ্জ ও বালাসোরের আদিবাসী অধ্যুষিত এলাকায় দুঃস্থ শিশুদের জন্য অনেক স্কুলও গড়েছেন। এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান কম নয়। আর এই সব কাজ প্রতাপবাবু করেন সাইকেলে চেপে। নিজের বলতে এই সাইকেলই আছে তাঁর। এ বার লোকসভা ভোটে ওড়িশার বালাসোর আসন থেকে জিতেছেন বিজেপি প্রার্থী প্রতাপ চন্দ্র সারঙ্গি। বিজু জনতা দলের প্রার্থী রবীন্দ্র কুমার জেনাকে তিনি হারিয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোটে। শুক্রবার সকালে মন্ত্রিসভা বন্টনের সময় দুটো দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে তাঁকে। দেওয়া হয়েছে ক্ষুদ্র, ছোট মাঝারি উদ্যোগ মন্ত্রক এবং পশুপালন, দুগ্ধজাত দ্রব্য ও মৎস্য মন্ত্রক। মন্ত্রী হওয়ার পরেও নিজের রাজ্যের মানুষের জন্যই যে কাজ করতে চান, তা বোঝা যায় সারঙ্গির কথাতেই। এ দিন সারঙ্গি বলেন, "এই দায়িত্ব পাওয়ার পর আমাকে হয়তো সবসময় কাজের মধ্যেই থাকতে হবে। তাই আমি হয়তো সময় কম পাবো। কিন্তু তার মধ্যেই আমি সময় বের করে আমার রাজ্যে গিয়ে সেখানকার উন্নতি করবো।" 'ওড়িশার মোদী'র গলাতেই ঝড়ে পড়ে প্রত্যয়ের সুর।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-modi-gives-responsibility-to-mp-pratap-chandra-sarangi-as-mos-of-two-ministries-in-his-cabinet/

```