Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোভিড টিকাকরণে সরকার এখনও দিশাহীন, অভিযোগ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: একুশের ডিসেম্বরের মধ্যেই কি ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শেষ করে ফেলা যাবে? সংসদে এই নিয়েই একের পর এক প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ মালা রায়। তার জবাবে কেন্দ্রীয় সরকার কোনও স্পষ্ট দিশা দেখায়নি বলেই অভিয

কোভিড টিকাকরণে সরকার এখনও দিশাহীন, অভিযোগ কংগ্রেসের

শেষ আপডেট: 23 July 2021 10:44

দ্য ওয়াল ব্যুরো: একুশের ডিসেম্বরের মধ্যেই কি ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শেষ করে ফেলা যাবে? সংসদে এই নিয়েই একের পর এক প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ মালা রায়। তার জবাবে কেন্দ্রীয় সরকার কোনও স্পষ্ট দিশা দেখায়নি বলেই অভিযোগ। টিকাকরণ সম্পূর্ণ হতে ঠিক কত সময় লাগবে সে ব্যাপারে সরকার এখনও দিশাহীন, এমনটাই দাবি কংগ্রেসের। কোভিডের টিকাকরণ ও বন্টনের বিষয়টি নিয়ে স্পষ্ট নীতি প্রণয়নের দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি আগেও বলেছিলেন, করোনার টিকাকরণ কীভাবে হবে, টিকা যাতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকে সে জন্য স্পষ্ট, ন্যায্য, বৈষম্যহীন ও সার্বিক নীতি প্রয়োজন। এদিন সংসদে সেই প্রসঙ্গ তুলেই টিকাকরণ সম্পর্কিত বিষয়ে কেন্দ্রের কাছে একাধিক প্রশ্ন রাখেন তিনি। কী কী প্রশ্ন করা হয়েছে? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্ন ছিল, প্রাপ্তবয়স্কদের টিকাকরণ কি ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলা যাবে? টিকাকরণে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছ? ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ সম্পূর্ণ করার সঠিক সময় জানাক কেন্দ্র। পাশাপাশি, কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়, অগস্টের পর থেকে দেশে পর্যাপ্ত টিকার জোগান আসবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র, কোন মাসে কী পরিমাণ ভ্যাকসিন আসবে এবং তা সরবরাহ করার নীতি কী, তা স্পষ্ট করা হোক। ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে কী চুক্তি হচ্ছে জানাক কেন্দ্র, কেন দেশে টিকার জোগান এত কম, নির্মাতা সংস্থাগুলি কবে এবং কী পরিমাণে টিকা পাঠাবে তাও জানতে চাওয়া হয়েছে। https://twitter.com/rssurjewala/status/1418500212461510658 এ যাবৎ কোভিডের টিকাকরণ বাবদ কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে তাও জানতে চাওয়া হয়। কেন্দ্রের তরফে এইসব প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দেশে টিকাকরণ দ্রুত গতিতেই হয়েছে। এই ব্যাপারটা তদারকি করছে ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯’ । করোনা ভাইরাসের ক্রমাগত রূপ বদল ও মহামারীর পরিবর্তনশীল গতিপ্রকৃতির জন্য টিকাকরণ সম্পূর্ণ করার সঠিক সময় নির্ধারণ করা যায়নি। তবে আশা করা হচ্ছে এ বছর ডিসেম্বরের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকেই টিকার দুটি করে ডোজ দেওয়া সম্ভব হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ারের তরফে আরও জানানো হয়, অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ভ্যাকসিনের জোগান বাড়বে। অন্তত ১৩৫ কোটি কোভিড ভ্যাকসিন দেশের সংগ্রহে থাকবে। দেশীয় ভ্যাকসিন নির্মাতা সংস্থাদের সঙ্গে চুক্তিতে কোনও দেরি হয়নি বলেও জানিয়েছে কেন্দ্র। বরং নির্মাতা সংস্থাগুলি যাতে তাড়াতাড়ি পর্যাপ্ত টিকার জোগান দিতে পারে সে জন্য অগ্রিম টাকাও দিয়ে রাখা হয়েছে। ভ্যাকসিনে টাকা বরাদ্দের ব্যাপারে কেন্দ্র জানিয়েছে, এখনও অবধি ৯ হাজার ৭২৫ কোটি ১৫ লক্ষ টাকা টিকাকরণ কর্মসূচি বাবদ খরচ হয়েছে। টিকাকরণের জন্য মোট ৩৫ হাজার কোটি টাকার বাজেট রাখা হয়েছে। টিকাকরণের বিষয়ে কোনওরকম গাফিলতি হয়নি বলেই দাবি কেন্দ্রীয় সরকারের।

```