Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

করোনার বিরুদ্ধে যুদ্ধ, সমাধানের চ্যালেঞ্জ নিয়ে জিতুন লাখ টাকা পুরস্কার, ঘোষণা মোদী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস এবং তার থেকে উদ্ভূত কোভিড-১৯ অসুখের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধকালীন তৎপরতা এখন দেশজুড়ে। সেই লড়াইয়ে সমাজের সব স্তরের মানুষকে সামিল করে এবার একটা অভিযানের চেহারা দিতে চাইছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। সোমবার সন্ধ্

করোনার বিরুদ্ধে যুদ্ধ, সমাধানের চ্যালেঞ্জ নিয়ে জিতুন লাখ টাকা পুরস্কার, ঘোষণা মোদী সরকারের

শেষ আপডেট: 16 March 2020 15:36

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস এবং তার থেকে উদ্ভূত কোভিড-১৯ অসুখের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধকালীন তৎপরতা এখন দেশজুড়ে। সেই লড়াইয়ে সমাজের সব স্তরের মানুষকে সামিল করে এবার একটা অভিযানের চেহারা দিতে চাইছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। সোমবার সন্ধ্যায় সেই উদ্দেশ্যেই সরকারের তরফে ঘোষণা করা হল এক অভিনব প্রতিযোগিতা। যার পোশাকি নাম—কোভিড-১৯ সলিউশন চ্যালেঞ্জ। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হবে নগদ ১ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কারের অর্থমূল্য হল ২৫ হাজার টাকা। ১৬ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যাবে। কোনও ব্যক্তি যেমন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তেমনই সলিউশন চ্যালেঞ্জে অংশ নিতে পারবে স্টার্ট আপ সংস্থাও। শুধু লিখিত নয়, এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ভিডিও তথা ইউটিউব লিঙ্ক পাঠানো যেতে পারে। এ ব্যাপারে বিশদে জানা যাবে মাইগভ ডট ইন ওয়েবসাইট এবং অ্যাপে (https://innovate.mygov.in/covid19/)। এদিন ওই প্রতিযোগিতার কথা ঘোষণা করে সরকার জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ এবং এ ব্যাপারে সমস্ত আশঙ্কাকে রুখে দেওয়া একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে কেন্দ্র। মানুষের সচেতনতার কারণেই এই সংক্রমণ বিশেষ ছড়াতে পারেনি। সরকারের বক্তব্য, এই সংক্রমণ রোধের অন্যতম উপায় হল এ ব্যাপারে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক যে সব পরামর্শ দিচ্ছে তা মেনে চলা। এ ছাড়াও দেখা যাচ্ছে, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে অনেকেই কিছু প্রযুক্তি উদ্ভাবন করছেন বা অভিনব সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং সে ব্যাপারে সরকারকে কাছে তথ্য পাঠাচ্ছেন। বায়োইনফরমেটিক্স, ডেটাসেটস, রোগের কারণ খুঁজে বের করতে অ্যাপস ইত্যাদি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় অস্ত্র হতে পারে। সরকারের বক্তব্য, সেই কারণেই সলিউশন চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে। এ চ্যালেঞ্জে যাঁরা অংশগ্রহণ করবেন তাঁদের পাঠানো সমস্ত ইনপুট পর্যালোচনা করে পুরস্কার ঘোষণা করা হবে।

```