Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তিনমাস ফ্রিতে রান্নার গ্যাস সাড়ে ৮ কোটি পরিবারকে, ঘোষণা মোদী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: আগামী তিনমাস দেশের ৮.৩ কোটি বিপিএল তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন অর্থমন

তিনমাস ফ্রিতে রান্নার গ্যাস সাড়ে ৮ কোটি পরিবারকে, ঘোষণা মোদী সরকারের

শেষ আপডেট: 26 March 2020 09:23

দ্য ওয়াল ব্যুরো: আগামী তিনমাস দেশের ৮.৩ কোটি বিপিএল তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে প্রান্তিক পরিবারগুলি গ্যাস সিলিন্ডার নিয়েছে, আগামী তিনমাস তাদের বিনামূল্যে গ্যাস দেবে কেন্দ্রীয় সরকার। পর্যবেক্ষকদের মতে, যদি প্রতিটি পরিবারে চারজন করেও সদস্য থাকেন তাহলে এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন প্রায় ৩৫ কোটি মানুষ। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "এই সময়ে টাটকা রান্না করা খাবার খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী তিনমাস উজ্জ্বলা যোজনায় গ্যাস নেওয়া ৮.৩ কোটি পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র।" করোনা নিয়ে এদিন মোট একলক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র। বৃদ্ধ থেকে বিধবা, অসংগঠিত-সংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারী থেকে স্বনির্ভর গোষ্ঠী---সমাজের প্রায় সব অংশের মানুষের জন্য আর্থিক সুরাহার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরিবার পিছু পাঁচ কেজি করে অতিরিক্ত চাল, এক কেজি অতিরিক্ত গম দেওয়ার ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জনধন যোজনায় যে মহিলারা অ্যাকাউন্ট খুলেছিলেন তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে দু'কিস্তিতে এককালীন একহাজার টাকা করে দেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "অন্ন দেওয়ার পাশাপশি তা রান্নার জন্য গ্যাসও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ন্যূনতম খরচের জন্য বিভিন্ন খাতে টাকা দেওয়া হচ্ছে। করোনার জন্য লকডাউনে সাধারণ গরিব মানুষের ন্যূনতম চাহিদাগুলি যাতে মেটে, তার জন্য বদ্ধপরিকর নরেন্দ্র মোদীর সরকার।" পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও একাধিক প্যাকেজ ঘোষণা করেছে। সবটা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের নিম্নবিত্ত মানুষগুলির দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।

```