Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রিয়ঙ্কার নিরাপত্তায় ফাঁক, উচ্চপর্যায়ের তদন্ত হবে, জানালেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী পরিবারের উপর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা তুলে নেওয়ার পর জোর বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। তারপর সোমবার কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার লোধি এস্টেটের বাড়িতে প

প্রিয়ঙ্কার নিরাপত্তায় ফাঁক, উচ্চপর্যায়ের তদন্ত হবে, জানালেন অমিত শাহ

শেষ আপডেট: 3 December 2019 11:30

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী পরিবারের উপর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা তুলে নেওয়ার পর জোর বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। তারপর সোমবার কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার লোধি এস্টেটের বাড়িতে পাঁচ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনায় হইহই পড়ে গিয়েছিল। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, প্রিয়ঙ্কার বাড়িতে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। তিনজন নিরাপত্তাকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলেও জানান শাহ।

সোমবার দুপুরে আচমকা প্রিয়ঙ্কার বাড়িতে ঢুকে পড়ে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের মধ্যে একজন মহিলাও ছিল। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকে সোজা বাড়ির বাগানে চলে যায় ওই পাঁচজন। এরপরই আবদার করে, তারা কংগ্রেস সাধারণ সম্পাদকের সঙ্গে ছবি তুলবে।

এমনিতে আগে থেকে সময় নেওয়া না থাকলে প্রিয়ঙ্কা কারও সঙ্গে দেখা করেন না। গতকাল পাঁচজন বাড়ির ভিতর চলে এসেছেন শুনে অবাক হয়ে যান তিনিও। আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তারপর গান্ধী পরিবারের সদস্যদের নিরাপত্তা তুলে নেওয়ার পর কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল। যদিও সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, গান্ধী পরিবারের কারও নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। তা বদল করা হয়েছে। বাড়িতে লোক ঢুকে পড়ার পর প্রশ্ন উঠেছিল, প্রিয়ঙ্কার নিরাপত্তা আদৌ কি আঁটোসাঁটো?

এসপিজি প্রত্যাহারের পর এখন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী সিআরপিএফ-এর জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। সনিয়া-কন্যার বাস ভবনেও সিআরপিএফের জওয়ানরা ছিলেন। কিন্তু তাও কী ভাবে ওই পাঁচজন একেবারে বাড়ির ভিতর ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, তিনজনকে সাসপেন্ড করা হয়েছে।

```