Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'মশা মেরে কি গুনতে বসবো?' বালাকোটে নিহত জঙ্গির সংখ্যা নিয়ে বিরোধীদের কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: আট দিন পেরিয়ে গেলেও প্রশ্নটা সেই একই আছে। বালাকোটের বিমান হামলায় ঠিক কত জঙ্গি নিহত হয়েছে? বিরোধীদের লাগাতার প্রশ্নের জবাবে কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কখনও বা স্বরাষ্ট্রমন্ত্রী

'মশা মেরে কি গুনতে বসবো?' বালাকোটে নিহত জঙ্গির সংখ্যা নিয়ে বিরোধীদের কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ আপডেট: 6 March 2019 07:03

দ্য ওয়াল ব্যুরো: আট দিন পেরিয়ে গেলেও প্রশ্নটা সেই একই আছে। বালাকোটের বিমান হামলায় ঠিক কত জঙ্গি নিহত হয়েছে? বিরোধীদের লাগাতার প্রশ্নের জবাবে কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কখনও বা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, নিজের মতো করে উত্তর দিয়েছেন। এ বার বিরোধীদের একহাত নিলেন প্রাক্তন সেনাপ্রধান তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় কুমার সিং। বললেন, "মশা কামড়ালে তা মারতে হয়। মারার পরে কি মশা গুনতে বসেন?" নিজের টুইটারে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং লেখেন, "রাত সাড়ে ৩টের সময় খুব মশা কামড়াচ্ছিল। তাই আমি মশা মারার স্প্রে করলাম। এ বার কি আমি কটা মশা মরল, সেটা গুনতে বসবো? নাকি আরাম করে ঘুমাবো?" প্রাক্তন সেনা প্রধানের করা এই টুইট যে বালাকোটের হামলায় নিহত জঙ্গির সংখ্যা প্রকাশের জন্য বিরোধীদের দাবিকে লক্ষ্য করেই, তা নিশ্চিত। https://twitter.com/Gen_VKSingh/status/1103130529963167744 ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ প্রশিক্ষণ শিবির ও ক্যাম্প লক্ষ্য করে প্রায় ১০০০ কেজি বিস্ফোরণ ঘটায়। তারপরেই দাবি করা হয়, এই হামলায় প্রায় ৩৫০ জইশ জঙ্গি নিহত হয়েছে। তার মধ্যে ২৫ জন প্রশিক্ষক। যদিও এর পরেই বিরোধীরা দাবি করতে থাকে, মোদী সরকার বিবৃতি দিয়ে নিহত জঙ্গির সংখ্যা জানাক। বিরোধীরা অভিযোগ করে, জওয়ানদের বলিদান নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার। এ দিকে সোমবার বায়ুসেনা প্রধান চিফ এয়ার মার্শাল বি এস ধানোয়া বলেন, "আমরা যে যে টার্গেট ঠিক করেছিলাম, সেখানে আঘাত করেছি। কতজন নিহত হয়েছে, তা আমরা গুনতে পারিনি।" মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "বিদেশ সচিব বিজয় গোখলে যে সংখ্যাটা বলেছেন, সেটাই সত্যি।" এদিকে বিজয় গোখলেও নির্দিষ্ট কোনও সংখ্যা বলেননি। তিনি বলেছেন, এই হামলায় অনেক সংখ্যায় জঙ্গি নিহত হয়েছে। একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অসমের ধুবুড়িতে এক সভায় গিয়ে দাবি করেছিলেন, "এনটিআরও জানিয়েছে, হামলার আগে ওই এলাকায় তিনশো মোবাইল সক্রিয় ছিল। ওই তিনশো মোবাইল কি গাছেরা ব্যবহার করছিল?’’ নিহতের সংখ্যার প্রসঙ্গে বিরোধীদের তোপ দেগে রাজনাথ বলেন, ‘‘আজ নয় কাল নিহতের সংখ্যা খোলসা হবে। বোমা ফেলার পরে পাইলটেরা কি নেমে মৃতদেহ গুনে আসতেন?’’

আরও পড়ুন পাকিস্তানে গিয়ে লাশ গুনে আসুন! জঙ্গিবধের প্রমাণ চেয়েছেন যাঁরা, তাঁদের উদ্দেশে বললেন মন্ত্রী

 

```