Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ত্রিপুরায় সংগঠিত হচ্ছে জঙ্গিরা, এখনই গুঁড়িয়ে দিতে হবে: মানিক সরকার

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার মনিপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির হামলায় নিহত হয়েছিলেন অসম রাইফেলসের তিন জওয়ান। তার ৪৮ ঘণ্টার মধ্যেই ত্রিপুরায় জঙ্গি কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ত্রিপুরায় সংগঠিত হচ্ছে জঙ্গিরা, এখনই গুঁড়িয়ে দিতে হবে: মানিক সরকার

শেষ আপডেট: 1 August 2020 14:23

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার মনিপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির হামলায় নিহত হয়েছিলেন অসম রাইফেলসের তিন জওয়ান। তার ৪৮ ঘণ্টার মধ্যেই ত্রিপুরায় জঙ্গি কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বর্ষীয়ান সিপিএম নেতা শনিবার আগরতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, “ত্রিপুরার বেশ কিছু জায়গায় জঙ্গিরা সংগঠিত হচ্ছে। এখনই এই সন্ত্রাসবাদীদের গুঁড়িয়ে দিতে হবে।” এদিন নির্দিষ্ট জায়গা ধরে মানিকবাবু বলেন কোথায় কোথায় জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাঁর কথায়, “আমি লক্ষ্য করছি বাংলাদেশ সীমান্ত লাগোয়া খোয়াই জেলা, পশ্চিম ত্রিপুরার লেফাঙ্গা এবং উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমায় জঙ্গিরা সংগঠন বাড়াচ্ছে। যা অত্যন্ত উদ্বেগের।” মানিক সরকারের দাবি, ত্রিপুরায় বাম আমলে নিষ্ক্রিয় হয়ে যাওয়া সশস্ত্র সংগঠনগুলি ফের সক্রিয় হয়ে উঠেছে। স্বশাসিত জেলা কাউন্সিলগুলির নির্বাচনের আগে বাংলাদেশের জমিকে ব্যবহার করে পুনরায় সক্রিয় হচ্ছে তারা। তাঁর আরও অভিযোগ, কিছু ক্ষেত্রে ধৃত জঙ্গিদের জেরার আগেই পুলিশের কাছে প্রভাবশালী মহলের চাপ আসছে। তবে কারা সেই চাপ দিচ্ছেন সে ব্যাপারে কিছু স্পষ্ট করেননি মানিকবাবু। গত মে মাসে উপজাতি জেলা পরিষদগুলির মেয়াদ ফুরিয়েছে। কোভিড পরিস্থিরির জন্য সেখানে নির্বাচন করা যায়নি। রাজ্যপাল রমেশ ব্যস স্বশাসিত জেলা প্রশাসনগুলি পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করেছেন। সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, “যদি সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে হয় তাহলে এখনই এই উগ্র সন্ত্রাবাদী শক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে।” ত্রিপুরার তিনদিকে বাংলাদেশের সীমান্ত। এই আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পানিসাগর, খোয়াইতে সম্প্রতি কয়েকজন এনএলএফটি জঙ্গি সশস্ত্র অবস্থায় ধরা পড়ে। ইঙ্গিতে মানিকবাবু বোঝাতে চান, বাম আমলে প্রায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া জঙ্গিরা বর্তমান বিজেপি জোট সরকারের শরিক আইপিএফটি-র মদতে মাথাচাড়া দিচ্ছে। কোভিড পরিস্থিতি নিয়েও ত্রিপুরার বিপ্লব দেব সরকারের সমালোচনা করেন মানিকবাবু। তিনি বলেন, “মহামারীর সময়ে সরকারের বহুমুখী পদক্ষেপ করা প্রয়োজন। সংক্রমণ ঠেকানোর পাশাপাশি সরকারের মাথায় রাখা উচিত এই পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে রাজ্যে ফিরেছেন। ফলে গরিব এবং প্রান্তিক মানুষের দুর্দশা কমাতে আরও পদক্ষেপ জরুরি।”

```