Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা-সন্দেহে ভর্তি, রিপোর্ট আসার আগেই হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত যুবক। দিল্লির সফদরজং হাসপাতালে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

করোনা-সন্দেহে ভর্তি, রিপোর্ট আসার আগেই হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

শেষ আপডেট: 18 March 2020 20:04

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত যুবক। দিল্লির সফদরজং হাসপাতালে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। কিন্তু তার আগেই আত্মহত্যা করেছেন ওই যুবক। জানা গিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ওই যুবককে। হাসপাতাল সূত্রে খবর, আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে সটান ঝাঁপ দেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন ওই যুবক। আটতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার খানিকক্ষণের মধ্যেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। https://twitter.com/PTI_News/status/1240322727291932672?s=08 ভারতে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৫১ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ২৫ জন বিদেশি। আক্রান্তের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ৪৪ জন এই রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে তিনজনের। দেশের বাইরেও ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৫৫ জন রয়েছেন ইরানে। ১২ জন সংযুক্ত আরব আমিরশাহীতে। ৫ জন আক্রান্ত হয়েছেন ইতালিতে। এছাড়াও হংকং, শ্রীলঙ্কা, রোয়ান্ডা এবং কুয়েত----এই চারটি দেশেই একজন করে আক্রান্ত হয়েছেন। সারা বিশ্বে করোনার বলি হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। চিনের পর ইতালি এবং ইরানেও মহামারীর আকার নিয়েছে এই নোভেল করোনাভাইরাস।

```