Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভুয়ো নগ্ন ছবি দেখিয়ে ১০০ মহিলাকে ব্ল্যাকমেল, দিল্লি থেকে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ছবি নিয়ে তারপর সেই ছবি সফটওয়্যারের মাধ্যমে বদলে নগ্ন ছবি বানাত এক যুবক। তারপর সেই ছবি দেখিয়ে মহিলাদের ব্ল্যাকমেল করে টাকা তুলত ওই যুবক। এভাবে অন্তত ১০০ মহিলাকে ওই যুবক ব্ল্যাকমেল করেছে

ভুয়ো নগ্ন ছবি দেখিয়ে ১০০ মহিলাকে ব্ল্যাকমেল, দিল্লি থেকে গ্রেফতার যুবক

শেষ আপডেট: 30 December 2020 09:38

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ছবি নিয়ে তারপর সেই ছবি সফটওয়্যারের মাধ্যমে বদলে নগ্ন ছবি বানাত এক যুবক। তারপর সেই ছবি দেখিয়ে মহিলাদের ব্ল্যাকমেল করে টাকা তুলত ওই যুবক। এভাবে অন্তত ১০০ মহিলাকে ওই যুবক ব্ল্যাকমেল করেছে বলে খবর। দক্ষিণ দিল্লির বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম সুমিত ঝা। আগেও ছত্তীসগড়ে এই ধরনের মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। পুলিশের জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে সুমিত। মহিলাদের গোপনাঙ্গের ছবি পাঠিয়ে টাকা দাবি করতে সুমিত। যে ফোনের মাধ্যমে এই সব কাজ সে করত সেই ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই মহিলা সুমিতের বিরুদ্ধে যৌন হেনস্থা, প্রতারণা, অপরাধমূলক কাজ, আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। মহিলা অভিযোগে জানিয়েছেন, সুমিত তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল হ্যাক করে তাঁকে হুমকি দেয় তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। তার বদলে তাঁর কাছে থেকে ও তাঁর কনট্যাক্টে থাকা অন্যদের থেকেও টাকার দাবি করে সুমিত, এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা। অভিযোগ পেয়ে দিল্লি পুলিশের সাইবার সেল তদন্ত শুরু করে। যুবকের ফোনের লোকেশন ট্র্যাক করে তার অবস্থান চিহ্নিত করেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়া ইন্সটাগ্রাম কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য নিয়ে ওই যুবকের সম্বন্ধে অনেক তথ্য জোগাড় করেন তদন্তকারী অফিসাররা। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মহিলাদের ছবি নিয়ে তারপর তা সফটওয়্যারের মাধ্যমে নগ্ন ছবি বানাত সুমিত। তারপর মহিলাদের ভয় দেখিয়ে টাকা চাইত। সে জানাত, তার কাছে মহিলাদের নগ্ন ছবি রয়েছে। কেউ প্রমাণ চাইলে সেই ছবি তাঁদের কাছে পাঠাত সুমিত। তাতেই মহিলারা ভয় পেয়ে যেতেন। এভাবে অনেকের থেকে টাকা কামিয়েছিল সে। কিন্তু আপাতত পুলিশের হেফাজতে নয়ডার ওই যুবক। এই কাজে তার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

```