Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সদ্য বিবাহিত দম্পতিকে নিয়ে নদীতে ভেসে যাচ্ছে গাড়ি, বাঁচাতে ঝাঁপ মারলেন স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পরে স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন এক তরুণ। গাড়িতে তাঁরা ছাড়াও আরও তিন জন ছিলেন। আচমকা ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় গাড়ি। সেই গাড়ি থেকে তাঁদের উদ্ধার করতে ঝাঁপ মারলেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়খণ্ডের পালামু জেলায় রবিবার

সদ্য বিবাহিত দম্পতিকে নিয়ে নদীতে ভেসে যাচ্ছে গাড়ি, বাঁচাতে ঝাঁপ মারলেন স্থানীয়রা

শেষ আপডেট: 22 June 2020 03:41

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পরে স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন এক তরুণ। গাড়িতে তাঁরা ছাড়াও আরও তিন জন ছিলেন। আচমকা ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় গাড়ি। সেই গাড়ি থেকে তাঁদের উদ্ধার করতে ঝাঁপ মারলেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়খণ্ডের পালামু জেলায় রবিবার এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, গাড়িটি মালয় নদীর উপর দিয়ে যাচ্ছিল। আচমকায় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় গাড়িটি। নদীর স্রোত এতটাই বেশি ছিল যে গাড়িটিকে টেনে নিয়ে চলে। এই দৃশ্য সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দেখতে পান। তাঁরা গাড়ির যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। পুরো দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গাড়িটি নদীর স্রোতে ভেসে চলেছে। ছাদ ছাড়া বাকি সবটাই প্রায় ডুবে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা নদীর জলে ঝাঁপ মেরেছেন। তাঁদের সঙ্গে রয়েছে দড়ি। অনেক চেষ্টার পরে গাড়ির কাছে পৌঁছতে সক্ষম হন তাঁরা। তারপর কোনও রকমে গাড়ির কাঁচ ভেঙে পাঁচজনকেই বের করে আনা হয়। জানা গিয়েছে, বর-বউ দু’জনেই সুস্থ রয়েছেন। কিছুটা সুস্থ হওয়ার পরে বর জানান, ব্রিজের উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় আচমকায় ব্রিজ ভেঙে তা নদীতে পড়ে যায়। তাঁরা প্রত্যেকেই সাঁতার জানেন। কিন্তু নদীর স্রোত এত বেশি ছিল যে কিছু করতে পারছিলেন না। ওই অবস্থায় প্রায় আধ কিলোমিটার ভেসে যান তাঁরা। তারপরেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে। গত কয়েক দিন ধরেই ঝাড়খণ্ডের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে অনেক জায়গায় ধস নেমেছে। কোথাও আবার হড়পা বান দেখা যাচ্ছে। বেশিরভাগ নদীতেই হঠাৎ করে জলের পরিমাণ বেড়ে গিয়েছে। এর ফলে আগেও দু’একটি দুর্ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রেও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু গ্রামবাসীদের তৎপরতায় বেঁচে গেল পাঁচটি প্রাণ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে স্থানীয় বাসিন্দারা নব দম্পতি ও তাঁদের সঙ্গে থাকা তিনজনকে উদ্ধার করেছেন, তার প্রশংসা করছেন সবাই। তাঁদের বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে, মানুষের পাশে মানুষ রয়েছে। নইলে সম্পূর্ণ অপরিচিত কয়েক জনকে বাঁচাতে এত ঝুঁকি নিতেন না স্থানীয়রা। আর এই ঘটনার পর স্বস্তিতে গ্রামবাসীরাও। পাঁচজনকেই যে বাঁচানো সম্ভব হয়েছে, তাতেই খুশি তাঁরা।

```