Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ঘরে থাকুন, সুস্থ থাকুন, অংশ নিন কার্ফুতে, আবেদন মোদীর

দ্য ওয়াল ব্যুরো: করোনা ঠেকাতে সকাল সাতটা থেকে শুরু হয়েছে জনতা কার্ফু। ঠিক তার আগেই টুইট করে এই কার্ফুতে অংশ নেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী লেখেন, বাড়িতে থেকে অংশ নিন কার্ফুতে। কোটি কোটি দেশবাসীর শক্তি দিয়েই করোন

ঘরে থাকুন, সুস্থ থাকুন, অংশ নিন কার্ফুতে, আবেদন মোদীর

শেষ আপডেট: 22 March 2020 02:39

দ্য ওয়াল ব্যুরো: করোনা ঠেকাতে সকাল সাতটা থেকে শুরু হয়েছে জনতা কার্ফু। ঠিক তার আগেই টুইট করে এই কার্ফুতে অংশ নেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী লেখেন, বাড়িতে থেকে অংশ নিন কার্ফুতে। কোটি কোটি দেশবাসীর শক্তি দিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে জনতা কার্ফুর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কার্যত সকাল থেকেই গৃহবন্দি ভারত। অনেকের বক্তব্য, এদিন কী হচ্ছে সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ভারত সরকার। প্রধানমন্ত্রী লেখেন, 'ঘরে থাকুন,সুস্থ থাকুন'। জনতা কার্ফুর ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, জনতার জন্য, জনতার দ্বারা, স্বেচ্ছায় আরোপিত কার্ফু। এদিন সকালে ফের একবার আবেদন করে প্রধানমন্ত্রী বলেন, জরুরি কোনও কাজ না থাকলে রাস্তায় বেরোবেন না। তাহলেই করোনাকে রুখে দেওয়া যাবে। রবিবার সকাল পর্যন্ত খবর, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৫। সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে শনিবার সন্ধের পর হদিশ মেলা পুণে ও কলকাতার দুই রোগীর পজিটিভ হওয়ার ঘটনা। কারণ, এই দু'জনেরই বিদেশ যাওয়া বা বিদেশ থেকে ফেরার কোনও অতীত নেই। ফলে অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি ভারতেও গোষ্ঠী সংক্রমণ বা স্টেজ থ্রি শুরু হয়ে গেল? যদিও এখনও তা মনে করছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই চিন থেকে শুরু হওয়া প্রকোপ সারা ইউরোপকে মৃত্যুপুরী বানিয়ে ছেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু জানিয়েছে, গৃহবন্দি থাকা ছাড়া আর কোনও রাস্তা নেই। গুজরাত, মহারাষ্ট্র, পুদুচেরি, ওড়িশা-র মতো বেশ কিছু রাজ্যের একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। মাঝ রাত এবং কাকভোর থেকে বন্ধ হয়ে গিয়েছে এক্সপ্রেস ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনের চাকাও। পশ্চিমবঙ্গ এখনও লকডাউনের কথা না বললেও বন্ধ করে দেওয়া হয়েছে পাব, রেস্তোরাঁ, নাইটক্লাব। সব মিলিয়ে পরিস্থিতি যে উদ্বেগজনক তা মানছেন সকলেই।

```