Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ট্রাফিক আইন ভাঙলেন ট্রাফিক কর্তারাই, অভিযোগ ৫১ জনের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক আইন ভাঙার বিপুল জরিমানা নিয়ে যখন গোটা দেশে ত্রাহি ত্রাহি রব, তখন নিয়ম ভাঙার অভিযোগ এল খোদ ট্রাফিক পুলিশদের বিরুদ্ধেই। তাও একজন, দু'জন নয়, ৫১ জন। এরা সকলেই আবার উত্তরপ্রদেশের। সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে ট্রাফিক আ

ট্রাফিক আইন ভাঙলেন ট্রাফিক কর্তারাই, অভিযোগ ৫১ জনের বিরুদ্ধে

শেষ আপডেট: 7 September 2019 13:38

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক আইন ভাঙার বিপুল জরিমানা নিয়ে যখন গোটা দেশে ত্রাহি ত্রাহি রব, তখন নিয়ম ভাঙার অভিযোগ এল খোদ ট্রাফিক পুলিশদের বিরুদ্ধেই। তাও একজন, দু'জন নয়, ৫১ জন। এরা সকলেই আবার উত্তরপ্রদেশের। সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ এসেছে ৫১ জন ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। কোথাও স্পিড লিমিট ভেঙে বেশি গতিতে গাড়ি চালানো, কোথাও বা নেই হেলমেট, কোথাও আবার অন্য কোনও সমস্যা। তবে প্রতিবারই কাঠগড়ায় পাওয়া গিয়েছে খোদ ট্রাফিক পুলিশকেই। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল অসংখ্য ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছিল নিয়ম ভাঙছে খোদ ট্রাফিক পুলিশ। এই সব ভিডিয়ো মীরাট পুলিশের নজরে আসতেই নড়েচড়ে বসে তারা। সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধ করতে হবে এ সব। সে সব ট্রাফিক পুলিশ আইন ভাঙছেন, তাঁদের হাতেনাতে পাকড়াও করতে হবে। মীরাটের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, ট্রাফিকের নিয়ম ভাঙার অপরাধে ইতিমধ্যেই ৫১ জন ট্রাফিক পুলিশকে খুঁজে বের করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে দু'জন ইনস্পেকটর, সাতজন সাব-ইনস্পেকটর। এ ছাড়াও রয়েছেন অসংখ্য কনস্টেবল এবং হেড কনস্টেবল। কড়া ভাষায় সতর্ক করা হয়েছে এই ৫১ জন ট্রাফিক পুলিশকর্মীকে। পাশাপাশি তাঁদের বলা হয়েছে জুনিয়র এবং সিনিয়র ট্রাফিক পুলিশদের নিয়ম-নীতি মানার ব্যাপারে শিক্ষা দিতে। উত্তর প্রদেশের ডিজিপি ওপি সিং জানিয়েছেন, যে সমস্ত ট্রাফিক পুলিশ রাস্তায় নিয়ম ভাঙছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দ্বিগুণ ফাইন নেওয়া হবে তাঁদের থেকে। এমনিতেই ১ সেপ্টেম্বর থেকে লাঘু হয়েছে নয়া ট্রাফিক আইন। সে ক্ষেত্রে নিয়ম ভাঙলেন এখন অনেক বেশি পরিমাণ ফাইন দিতে হয়। এ বার সেই শাস্তির থেকে রেয়াত করা হবে না ট্রাফিক পুলিশকেও। সাফ জানিয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ।

```