Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অপহরণ হওয়া দেড় বছরের শিশু উদ্ধারের পর কোভিড পজিটিভ, রিপোর্ট আসতেই কোয়ারেন্টাইনে ২২  

দ্য ওয়াল ব্যুরো: দেড় বছরের শিশুকে অপহরণ করা হয়েছিল হায়দরাবাদে। পুলিশ শিশুটিকে উদ্ধারের পর তার নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনা জানতে পারার পরেই ২২ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। জানা গিয়েছে, বুধবার একজন মহিলা পুলিশে

অপহরণ হওয়া দেড় বছরের শিশু উদ্ধারের পর কোভিড পজিটিভ, রিপোর্ট আসতেই কোয়ারেন্টাইনে ২২  

শেষ আপডেট: 17 May 2020 02:57

দ্য ওয়াল ব্যুরো: দেড় বছরের শিশুকে অপহরণ করা হয়েছিল হায়দরাবাদে। পুলিশ শিশুটিকে উদ্ধারের পর তার নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনা জানতে পারার পরেই ২২ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। জানা গিয়েছে, বুধবার একজন মহিলা পুলিশে অভিযোগ করেন, তিনি যখন ঘুমোচ্ছিলেন তখন তাঁর সন্তানকে কেউ তুলে নিয়ে গিয়েছে। ২২ বছরের ওই মহিলা ফুটপাতেই থাকেন। এই অভিযোগ পাওয়ার পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ইব্রাহিম নামের ২৭ বছরের এক যুবক শিশুটিকে ফল ও চকলেটের লোভ দেখিয়ে নিজের বাইকে তুলে নিয়ে গিয়েছে। এই ঘটনার পরেই ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ। ইব্রাহিম জানায়, তার স্ত্রীর একটি জটিল রোগের জন্য কোনও সন্তান জন্ম হওয়ার পরে বেশিদিন বাঁচেনি। তাই এই শিশুটিকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল সে। নিজের সন্তানের মতো বড় করার জন্য। অন্য কোনও খারাপ উদ্দেশ্য তার ছিল না।

আরও পড়ুন খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালে করোনাভাইরাস মরে না, উলটে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক: হু

শিশুটিকে উদ্ধার করার পর পুলিশ জানতে পারে ওই মহিলা মদ্যপ। যেদিন শিশুটিকে অপহরণ করা হয়, সেদিনও নেশার ঘোরে কিছু টের পাননি তিনি। তাই বাচ্চাটিকে শিশু কল্যাণ দফতরের হাতে তুলে দেওয়া হয়। তারপরেই নিয়ম অনুযায়ী শিশুটির নমুনা পরীক্ষা করা হয়। তাতে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত সে। এই খবর জানার পরেই শিশুটির সংস্পর্শে আসা ২২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মা, ইব্রাহিমের পরিবার, পুলিশ আধিকারিক ও দু’জন সাংবাদিকও রয়েছেন সেই তালিকায়। পুলিশ ও সাংবাদিকদের পরিবারকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। শিশুটির শরীরে কী ভাবে সংক্রমণ ছড়ালো সেটা জানার চেষ্টা করা হচ্ছে। তার মা ও ইব্রাহিমের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে খবর।

```