Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইএএস অফিসারের বেপরোয়া গাড়ির ধাক্কায় তরুণ সাংবাদিকের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে বেপরোয়া গতি। আইএএস অফিসারের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক তরুণ সাংবাদিকের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। নিহত সাংবাদিকের নাম মুহম্মদ বশির (৩৫)। তিনি মালায়লম সংবাদপত্র ‘দৈনিক সিরাজ’-এর

আইএএস অফিসারের বেপরোয়া গাড়ির ধাক্কায় তরুণ সাংবাদিকের মৃত্যু

শেষ আপডেট: 3 August 2019 08:10

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে বেপরোয়া গতি। আইএএস অফিসারের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক তরুণ সাংবাদিকের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। নিহত সাংবাদিকের নাম মুহম্মদ বশির (৩৫)। তিনি মালায়লম সংবাদপত্র ‘দৈনিক সিরাজ’-এর ব্যুরো চিফ ছিলেন। আইএএস অফিসার শ্রীরাম ভেঙ্কটরমন শুক্রবার রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন। অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন বশিরও। অভিযোগ, ওই আমলার নীল ফোক্সভাগেন গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা মারে সাংবাদিকের মোটর সাইকেলে। অনেকটা দূরে ছিটিকে পড়েন বশির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তিরুবনন্তপুরমের পুলিশকর্তা ধীনেন্দ্র কাশ্যপ সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই আইএএস অফিসারের গাড়িতে একজন মহিলাও ছিলেন। এবং গাড়ির গতিও ছিল অত্যধিক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ওই আমলা কি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? পুলিশ জানিয়েছে, তিনি মদ্যপ ছিলেন কিনা তা বুঝতে তাঁর রক্তের নমুনা চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক পুলিশকর্তা জানিয়েছেন, রক্তের নমুনা না দেওয়া একটি অপরাধ। ইতিমধ্যেই পুলিশ ওই আমলার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। কেরলের সাংবাদিক সংগঠন ইউনিয়ন ওফ ওয়ার্কিং জার্নালিস্টস-এর পক্ষ থেকে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণ সাংবাদিকের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। বশিরের স্ত্রী বং দুই সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা।

```