Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফারুখ আবদুল্লাহর নেতৃত্বেই জম্মু-কাশ্মীরে লড়বে বিরোধীরা, পুরনো রাজ্যের পতাকা ব্যবহার করার সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোট বেঁধেছে বিরোধী দলগুলি। আর এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ। তাঁর ডেপুটির ভূমিকায় থাকবেন একসময় তাঁর বিরোধী তথা আর এক প্রাক্তন মুখ্

ফারুখ আবদুল্লাহর নেতৃত্বেই জম্মু-কাশ্মীরে লড়বে বিরোধীরা, পুরনো রাজ্যের পতাকা ব্যবহার করার সিদ্ধান্ত

শেষ আপডেট: 24 October 2020 14:25

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোট বেঁধেছে বিরোধী দলগুলি। আর এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ। তাঁর ডেপুটির ভূমিকায় থাকবেন একসময় তাঁর বিরোধী তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আর এই লড়াইয়ে জম্মু-কাশ্মীরের পুরনো পতাকা তারা ব্যবহার করবে বলেই জানিয়েছে বিরোধীরা। জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার আগেই এই বিরোধী দলগুলি জোটবদ্ধ হয়েছিল। তাদের নাম দেওয়া হয়েছিল ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেরেশন বা পিএজিডি’। তার ঠিক পরেই জম্মু-কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়। তারপরেই ওমর আবদুল্লাহ, ফারুখ আবদুল্লাহ, মেহবুবা মুফতিদের গৃহবন্দি করে কেন্দ্র। তার ফলে এই জোট হওয়ার পরে শনিবারই প্রথম এক জায়গায় মিলিত হলেন তাঁরা। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির বাড়িতে হয় এই বৈঠক। এই বৈঠকেই ন্যাশনাল কনফারেন্স নেতা ৮৩ বছরের ফারুখ আবদুল্লাহকে এই জোটের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। তার সঙ্গেই মেহবুবা মুফতিকে ভাইস চেয়ারম্যান করা হয়। বামপন্থী নেতা মহম্মদ ইউসুফ তরিগামিকে এই জোটের আহ্বায়ক করা হয়েছে। তাছাড়া পিপলস কনফারেন্সের সাজাদ লোনকে এই দলের মুখপাত্র ঘোষণা করা হয়েছে। এমনকি নিজেদের দলের প্রতীক হিসেবে জম্মু-কাশ্মীর রাজ্যের পুরনো পতাকা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে এই নতুন দলের তরফে। বৈঠকের পরে সংবাদমাধ্যমের সামনে ফারুখ আবদুল্লাহ বলেন, “আমি সবাইকে বলতে চাই বিজেপি যে পিএজিডিকে দেশবিরোধী বলছে তা সম্পূর্ণ মিথ্যে। আমি সবাইকে বলতে চাই এই অভিযোগ সত্যি নয়। অবশ্য এখন দেশে বিজেপি বিরোধিতা করা মানেই দেশ বিরোধিতা করা। তারা দেশের সংবিধানকে ভাঙার চেষ্টা করেছে। তারা এই দেশকে ভাগ করার চেষ্টা করেছে। গত বছর ৫ অগস্ট দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করেছে তারা, এটা সবাই দেখেছে।” দলের মুখপাত্র সাজাদ লোন জানিয়েছেন, “জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার এক মাসের মধ্যে এই দল একটি সাদা কাগজে সরকারের সব ব্যর্থতার কথা তুলে ধরেছিল। ওই সাদা কাগজে যা লেখা ছিল সব কিছু তথ্যের উপর ভিত্তি করে লেখা। জম্মু-কাশ্মীরে কেন্দ্র ও বিজেপি সরকারের তরফে যে দুর্নীতি করা হয়েছে সেটাই লেখা ছিল ওই কাগজে। আর ওই কাগজে লেখা প্রতিটা কথা যে সত্যি তা আগামী দিনে দেখিয়ে দেবে এই জোট। এই কাজে কাশ্মীরের মানুষকে আমরা পাশে পাব বলেই আমাদের বিশ্বাস।” কিছুদিন আগেই গৃহবন্দি অবস্থা থেকে ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেয় কেন্দ্র। তারপরেই ফের নতুন করে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধল তারা। আর এই জোটের প্রথম বৈঠক হয়ে গেল এদিন। যদিও বিরোধীদের এই জোটের বিষয়ে এদিন বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

```