Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জানুয়ারিতে জিএসটি বাবদ আয় ১.২ লক্ষ কোটি টাকা, বাজেটের আগে রেকর্ড বৃদ্ধি

দ্য ওয়াল ব্যুরো: বাজেটের আগে ভাল খবর। জানুয়ারি মাসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি বাবদ আয়ের পরিমাণে রেকর্ড বৃদ্ধি হয়েছে। এই মাসে প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে। রবিবার অর্থমন্ত্রক এই কথা জানিয়েছে। এই বৃদ্ধির প্রভাব বাজে

জানুয়ারিতে জিএসটি বাবদ আয় ১.২ লক্ষ কোটি টাকা, বাজেটের আগে রেকর্ড বৃদ্ধি

শেষ আপডেট: 1 February 2021 03:00

দ্য ওয়াল ব্যুরো: বাজেটের আগে ভাল খবর। জানুয়ারি মাসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি বাবদ আয়ের পরিমাণে রেকর্ড বৃদ্ধি হয়েছে। এই মাসে প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে। রবিবার অর্থমন্ত্রক এই কথা জানিয়েছে। এই বৃদ্ধির প্রভাব বাজেটে লক্ষ্য করা যেতে পারে বলেই মনে করছে অর্তনৈতিক মহল। একটি বিবৃতি দিয়ে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “জিএসটি শুরু হওয়ার পর থেকে জানুয়ারি মাসে তার পরিমাণ সবথেকে বেশি হয়েছে। প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে। গত মাসের জিএসটি বাবদ আয় ছিল ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। তার থেকে এই মাসে আয় অনেকটাই বেশি।” ভারতের করোনা সংক্রমণের মাঝে অনেকটাই কমে গিয়েছিল জিএসটি আয়ের পরিমাণ। তবে ধীরে ধীরে তা বেড়েছে। গত চার মাস ধরে প্রতি মাসে এই জিএসটি আয়ের পরিমাণ ১ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে। এর থেকেই প্রমাণিত যে ফের ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। জানুয়ারি মাসের হিসেব দিতে গিয়ে অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জিএসটি বাবদ আয়ের পরিমাণ ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রের জিএসটি বাবদ আয় হয়েছে ২১ হাজার ৯২৩ কোটি টাকা। রাজ্যের জিএসটি বাবদ আয় হয়েছে ২৯ হাজার ১৪ কোটি টাকা। আন্তর্জাতিক জিএসটি বাবদ আয় হয়েছে ৬০ হাজার ২৮৮ কোটি টাকা। তার মধ্যে আবার ২৭ হাজার ৪২৪ কোটি টাকা আমদানি ও ৮৬২২ কোটি টাকা সেস বাবদ আয় হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, গত বছর জানুয়ারি মাসে জিএসটি বাবদ আয় হয়েছিল ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর জানুয়ারিতে তা ৮ শতাংশ বেড়েছে। তবে অন্তর্দেশীয় মাল পরিবহণের তুলনায় বিদেশ থেকে মাল আমদানির ক্ষেত্রে এই মাসে জিএসটি বাবদ আয় ১৬ শতাংশ বেড়েছে বলেই জানিয়েছে অর্থমন্ত্রক। বাজেটের আগে এই বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলেই জানিয়েছেন অর্থনীতিবিদরা।

```