Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়ুয়াদের চাপ! ‘দেশবিরোধী’ আন্দোলন নিয়ে সুর নরম বম্বে আইআইটির  

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে সুর নরম করল বম্বে আইআইটি। শুক্রবার বিবৃতি জারি করে আইআইটি কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ করলে কোনও বাধা দেওয়া হবে না। কিন্তু ক্যাম্পাসের মধ্যে যেন কোনও ভাবে হিংসা বা অশান্তি না ছড়া

পড়ুয়াদের চাপ! ‘দেশবিরোধী’ আন্দোলন নিয়ে সুর নরম বম্বে আইআইটির  

শেষ আপডেট: 31 January 2020 07:44

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে সুর নরম করল বম্বে আইআইটি। শুক্রবার বিবৃতি জারি করে আইআইটি কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ করলে কোনও বাধা দেওয়া হবে না। কিন্তু ক্যাম্পাসের মধ্যে যেন কোনও ভাবে হিংসা বা অশান্তি না ছড়ায়। বিবৃতিতে বলা হয়েছে, সকলের বোঝার সুবিধার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হল। গত বুধবার বম্বে আইআইটির তরফে একটি ইমেল ছাত্রছাত্রীদের কাছে গিয়েছিল। তাতেই তৈরি হয়েছিল ক্ষোভ। কর্তৃপক্ষ ওই নির্দেশিকায় বলেছিল, হোস্টেলের মধ্যে বা ক্যাম্পাস চত্বরে কোনও ছাত্র দেশবিরোধী কর্মসূচি করতে পারবেন না।   বম্বে আইআইটির তরফে ওই নির্দেশিকায় স্বাক্ষর করেছিলেন ডিন (স্টুডেনটস অ্যাফেয়ার্স)। তবে দেশবিরোধী কর্মসূচি বলতে ঠিক কোন কোন কর্মসূচির কথা বলা হয়েছে তা স্পষ্ট করে বলা ছিল না ওই নির্দেশিকায়।

আরও পড়ুন: কুণালকে ব্যান করার ব্যাপারে আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি! অভিযোগ সেই ইন্ডিগো বিমানের ক্যাপ্টেনের

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো বম্বে আইআইটির পড়ুয়ারাও বিক্ষোভে শামিল হয়েছিলেন। এমনকী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনার প্রতিবাদেও কর্মসসূচি নিতে দেখা গিয়েছিল আইআইটির পড়ুয়াদের। সেই সময়ে মহারাষ্ট্রের বিজেপি নেতা বিজয় গোয়েল সরাসরি বম্বে আইআইটি কর্তৃপক্ষকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন। অনেকের ধারণা, বিজেপি নেতার চাপেই এমন নির্দেশিকা জারি করেছিল কর্তৃপক্ষ। হোস্টেলের শান্তি ও পরিবেশ নষ্ট হচ্ছে বলে লেখা হয় ওই নির্দেশিকায়। তাতে আরও বলা হয়, কোনও ধরনের দেশবিরোধী পোস্টার, প্ল্যাকার্ড, লিফলেট বা অন্যান্য প্রচারপত্র বিলি বা লাগানোর অনুমতি দেওয়া হবে না। বম্বে আইআইটি কড়া ভাবে বলে, ২৮ জানুয়ারি থেকে এই নির্দেশিকা বলবৎ হবে। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে।   এই সময়কালের মধ্যে একাধিক ইস্যুতে বম্বে আইআইটির ক্যাম্পাস আন্দোলনে উত্তাল হয়েছে। মধ্যরাতে জামিয়া মিলিয়ার ছাত্রদের উপর পুলিশের লাঠির বাড়ির প্রতিবাদে মধ্যরাতেই হোস্টেল ছেড়ে ক্যাম্পাসে নেমে এসে মশাল মিছিল করেছিলেন বম্বে আইআইটির পড়ুয়ারা। ক্যাম্পাসের মধ্যে নেশা, র‍্যাগিং ইত্যাদির মতো দেশবিরোধী রাজনৈতিক কর্মসূচিকেও যে কর্তৃপক্ষ কঠোর হাতে দমন করবে তা পরিষ্কার বলে দেওয়া হয়। ওই নির্দেশিকার বিরুদ্ধে শুক্রবার সাধারণ সভা ডাকে ছাত্ররা। তাঁদের তরফে বলা হয়, আইআইটির পড়ুয়ারা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। সারা দেশ যখন আন্দোলনে নেমেছে তখন তার একটা বাস্তবতা আছে। সেটা না বুঝে জোর করে তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটা কর্তৃপক্ষের এক্তিয়ারের মধ্যে পড়ে না। অনেকের মতে, খানিকটা চাপে পড়েই এদিন এই বিবৃতি জারি করল বম্বে আইআইটি।

```