Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কৃষক-পুলিশ সংঘর্ষ, দিল্লির একাধিক এলাকায় স্তব্ধ ইন্টারনেট, বন্ধ অনেক মেট্রো স্টেশনও

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি উপলক্ষ্যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই র‍্যালি চলাকালীন এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতি যাতে এর থেকে বেশ

কৃষক-পুলিশ সংঘর্ষ, দিল্লির একাধিক এলাকায় স্তব্ধ ইন্টারনেট, বন্ধ অনেক মেট্রো স্টেশনও

শেষ আপডেট: 26 January 2021 11:56

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি উপলক্ষ্যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই র‍্যালি চলাকালীন এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতি যাতে এর থেকে বেশি খারাপ না হয় তার জন্য ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর একাধিক মেট্রো স্টেশনের দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁদের কাছে সরকারের তরফে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে লেখা, “সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ পর্যন্ত আপনার এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।” সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিঙ্ঘু এলাকা, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাংলোই প্রভৃতি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিটি এলাকায় ট্র্যাক্টর র‍্যালি উপলক্ষ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। শুধু ইন্টারনেট পরিষেবা নয়, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন একাধিক মেট্রো স্টেশনের ঢোকা ও বেরনোর গেট বন্ধ করে দিয়েছে। এই মেট্রো স্টেশনগুলি বেশিরভাগই উত্তর ও মধ্য দিল্লির। দিল্লি মেট্রোর তরফে টুইট করে জানানো হয়েছে, গ্রিন লাইনের অনেক স্টেশনের দরজা বন্ধ রাখা হচ্ছে। বিক্ষোভের মধ্যে যাতে সরকারি সম্পত্তির ক্ষতি না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই স্টেশনগুলি হল- ব্রিগেডিয়ার হোশিয়ার সিং, বাহাদুরগড় সিটি, পণ্ডিত শ্রী রাম শর্মা, টিকরি বর্ডার, টিকরি কালান, ঘেওরা, মুণ্ডকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মুণ্ডকা, রাজধানী পার্ক, নাংলোই রেলওয়ে স্টেশন, নাংলোই। এদিকে এদিন কৃষক বিক্ষোভ চলাকালীন সেন্ট্রাল দিল্লিতে ট্র্যাক্টর উল্টে তার তলায় চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে ট্র্যাক্টর উল্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে দিল্লি আইটিও (আয়কর ভবন) চত্বরে দীন দিয়াআল উপাধ্যায় মার্গে আন্দোলনরত কিছু কৃষকের দাবি দিল্লি পুলিশের গুলি চালানোর ফলেই উল্টে যায় ট্র্যাক্টরটি। আর তার তলায় চাপা পড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে সেখানেই ধর্নায় বসেছে বেশ কয়েকজন কৃষক। সংঘর্ষে বেশ কিছু পুলিশ কর্মীও আহত হয়েছেন।

```