Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিজেপি নেতাদের পরিবারে অন্য ধর্মে বিয়েও কি লাভ জিহাদ, প্রশ্ন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: লাভ জিহাদ ইস্যুতে এবার বিজেপিকে আক্রমণ করলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। তাঁর প্রশ্ন, বিজেপি নেতারা দাবি করছেন বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা লাভ জিহাদ। এর বিরুদ্ধে কড়া আইন আনার কথা বলছে তার

বিজেপি নেতাদের পরিবারে অন্য ধর্মে বিয়েও কি লাভ জিহাদ, প্রশ্ন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 22 November 2020 03:21

দ্য ওয়াল ব্যুরো: লাভ জিহাদ ইস্যুতে এবার বিজেপিকে আক্রমণ করলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। তাঁর প্রশ্ন, বিজেপি নেতারা দাবি করছেন বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা লাভ জিহাদ। এর বিরুদ্ধে কড়া আইন আনার কথা বলছে তারা। তাহলে বিজেপি নেতাদের পরিবারের সদস্যদের অন্য ধর্মে বিয়েও কি লাভ জিহাদ? শনিবার সংবাদমাধ্যমের সামনে ভূপেশ বাঘেল বলেন, “অনেক বিজেপি নেতার পরিবারের সদস্যরাও অন্য ধর্মে বিয়ে করেছেন। আমি বিজেপি নেতাদের প্রশ্ন করতে চাই এই বিয়েগুলোও কি লাভ জিহাদের মধ্যে পড়বে?” সম্প্রতি লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার প্রক্রিয়া শুরু করেছে একাধিক বিজেপি শাসিত রাজ্য। তার মধ্যে সামনের সারিতে রয়েছে উত্তরপ্রদেশ। সংবাদসংস্থা পিটিআইকে উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন, “রাজ্যে লাভ জিহাদের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। তার ফলে সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে ও শত্রুতা বাড়ছে। এই ধরনের ঘটনার ফলে রাজ্যের নাম খারাপ হচ্ছে। তাই এর বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা খুব প্রয়োজন।” ব্রিজেশ পাঠক আরও বলেন, “রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরেই যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেব আমরা। ইতিমধ্যেই আমরা সব রকমের প্রস্তুতি সেরে রাখছি।” জানা গিয়েছে, ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে রাজ্যের আইন মন্ত্রককে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা হয়। গত ৩১ অক্টোবর জৌনপুর ও দেওরিয়ায় উপ-নির্বাচনের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তাঁর সরকার লাভ জিহাদের বিরুদ্ধে আইন নিয়ে আসবে। তিনি বলেন, “আমরা একটা কার্যকরী আইন নিয়ে আসব। যারা নিজেদের আসল নাম ও পরিচয় লুকিয়ে মা-বোনদের সম্মান নিয়ে খেলছে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি আমি। তারা না শোধরালে রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে।” শুধু উত্তরপ্রদেশ সরকার নয়, একই পথে পা বাড়াতে চলেছে কর্নাটক, মধ্যপ্রদেশ, অসম সরকারও। তারাও জানিয়েছে, আইন নিয়ে আসার ভাবনা চলছে। উল্টো পথে হেঁটে মহারাষ্ট্র সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনও আইন আনবে না তারা। এই বিবাদের মধ্যে এবার অন্য ধর্মে বিয়ে নিয়ে সরাসরি বিজেপি নেতাদের পরিবারে ঢুকে পড়লেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী। করলেন কঠিন প্রশ্ন।

```