Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বালাকোট স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ কমেছে ৪৩ শতাংশ, সংসদে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বালাকোটে বায়ুসেনার বিমানহানার পর নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ এক ধাক্কায় ৪৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভার অধিবেশনে একটি প্রশ্নের জবাবে রাই বলেন, “দৃশ্যতই

বালাকোট স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ কমেছে ৪৩ শতাংশ, সংসদে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ আপডেট: 9 July 2019 11:40

দ্য ওয়াল ব্যুরো: বালাকোটে বায়ুসেনার বিমানহানার পর নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ এক ধাক্কায় ৪৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভার অধিবেশনে একটি প্রশ্নের জবাবে রাই বলেন, “দৃশ্যতই এখন দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত ফেব্রুয়ারিতে বালাকোটে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর উপত্যকায় অনুপ্রবেশ কমেছে ৪৩ শতাংশ।” পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর ১২ দিনের মাথায় প্রত্যাঘাত করেছিল ভারত। বায়ুসেনার ১১টি মিরাজ-২১ বিমান পাকিস্তানের ভিতরে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছিল জইশের হেড কোয়ার্টার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। সেই কারণেই এত কম সময়ে অনুপ্রবেশে এতটা কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে।” একই সঙ্গে একটি লিখিত প্রশ্নের জবাবে অমিত শাহের অন্যতম সহকারী জানিয়েছেন, একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রুখতে। ফেন্সিং-এর উন্নতি, নিরাপত্তাবাহিনীর যন্ত্রাংশে আরও প্রযুক্তিগত উন্নতি, এবং সীমান্ত পাহাড়ায় সর্বদা সক্রিয় থাকা। মন্ত্রীর বক্তব্য, এ সবকটিই সমান্তরাল ভাবে চালানোর চেষ্টা হচ্ছে। সপ্তাহ দুয়েক আগেই কাশ্মীরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি দেখে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে শাহ বলেছিলেন ৬ মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হবে। প্রসঙ্গত, লোকসভার সঙ্গেই তেলেঙ্গানা, ওড়িশার মতো কাশ্মীরেও বিধানসভা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থির কারণে তা পিছিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। তবে এখন যে পরিস্থিতি পাল্টেছে তা আরও একবার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

```