Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইয়েস ব্যাঙ্ক দুর্নীতিতে শিল্পপতি সুভাষ চন্দ্রকে তলব ইডি-র

দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপের মামলায় এবার এসেল গ্রুপের কর্ণধার শিল্পপতি সুভাষ চন্দ্রকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি সূত্রে খবর, ইয়েস ব্যাঙ্কে সুভাষ চন্দ্রের এসেল গ্রুপের ঋণের পরিমাণ

ইয়েস ব্যাঙ্ক দুর্নীতিতে শিল্পপতি সুভাষ চন্দ্রকে তলব ইডি-র

শেষ আপডেট: 16 March 2020 18:18

দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপের মামলায় এবার এসেল গ্রুপের কর্ণধার শিল্পপতি সুভাষ চন্দ্রকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি সূত্রে খবর, ইয়েস ব্যাঙ্কে সুভাষ চন্দ্রের এসেল গ্রুপের ঋণের পরিমাণ ছিল ৮ হাজার কোটি টাকা। এই ঋণসংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে তাঁকে। এর আগে অবন্ত গ্রুপের প্রধান গৌতম থাপার ও রিলায়েন্স গ্রুপের অনিল আম্বানীকে তলব করেছিল ইডি। সেইসময় অনিল আম্বানী না যাওয়ায় সোমবার তাঁকে আরও একবার তলব করা হয়েছে। এর আগে ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। গত শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাঁর কথায়, “রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবমতো স্টেট ব্যাঙ্ক আগামী দিনে ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ৪৯ শতাংশ বিনিয়োগ করবে। অন্যান্য বিনিয়োগকারীদেরও আহ্বান জানানো হচ্ছে।” এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসে। তার পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে আরবিআই যে প্রস্তাব দিয়েছে, তাতে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে স্টেট ব্যাঙ্ক। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আগামী তিন বছর ইয়েস ব্যাঙ্কের ২৬ শতাংশ হোল্ডিং নিজের হাতে রাখবে। ইয়েস ব্যাঙ্কের কোনও কর্মীকেই ছাঁটাই করবে না। আরবিআই কিছুদিন আগে ইয়েস ব্যাঙ্ক থেকে একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি তোলা নিষিদ্ধ করে দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবন নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপর তৃতীয় কাজের দিনে সন্ধ্যা ছ’টায় উঠে যাবে নিষেধাজ্ঞা। তার সাত দিন পরে খালি করে দেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটরের অফিস। তৈরি হবে নতুন বোর্ড। এদিন জানা যায়, ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। প্রতিটি ১০ টাকা দরে ওই ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের ১০০ কোটি ইকুইটি শেয়ার কিনবে। সম্পত্তির বিচারে দেশের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাঙ্ক এসবিআই বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইয়েস ব্যাঙ্কের ৭২৫ কোটি শেয়ার কিনবে। তার প্রতিটির দাম ১০ টাকা। বেশ কিছুদিন ধরে ইয়েস ব্যাঙ্কে আর্থিক সংকট চলছিল। দেশের চতুর্থ বৃহত্তম বেসরকারি ঋণদাতা ওই ব্যাঙ্কের ওপরে গত সপ্তাহে আরবিআই নিষেধাজ্ঞা জারি করে। ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর রানা কাপুর টাকা তছরুপের দায়ে গ্রেফতার হন।

```