Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শিল্পে উৎপাদন বৃদ্ধি কমে এ বার মাইনাসে, জুলাইয়ের থেকে আরও কমে গেল

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই বাজারে হই চই চলছে যে গাড়ি শিল্পে উৎপাদন কমছে। কিন্তু এখন ক্রমশই পরিষ্কার হচ্ছে শুধু গাড়ি নয়, সামগ্রিক ভাবে শিল্পে উৎপাদন বৃদ্ধির হারই কমছে। শিল্পে উৎপাদন বৃদ্ধির হার মাপা হয় ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্র

শিল্পে উৎপাদন বৃদ্ধি কমে এ বার মাইনাসে, জুলাইয়ের থেকে আরও কমে গেল

শেষ আপডেট: 11 October 2019 12:47

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই বাজারে হই চই চলছে যে গাড়ি শিল্পে উৎপাদন কমছে। কিন্তু এখন ক্রমশই পরিষ্কার হচ্ছে শুধু গাড়ি নয়, সামগ্রিক ভাবে শিল্পে উৎপাদন বৃদ্ধির হারই কমছে। শিল্পে উৎপাদন বৃদ্ধির হার মাপা হয় ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নামে এক সূচক দিয়ে। তাতে দেখা যাচ্ছে, জুলাই মাসের তুলনায় অগস্টে বৃদ্ধির হার আরও কমে গিয়েছে। এতোটাই যে মাইনাসে চলে গিয়েছে। জুলাই মাসে শিল্পোৎপাদনে বৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ। তা কমে গিয়ে অগস্টে হয়েছে -১.১ শতাংশ। অর্থাৎ অগস্টে উৎপাদন জুলাইয়ের তুলনায় বাড়ে তো নি বরং কমে গিয়েছে।

আরও পড়ুন- বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব ভারতেই পড়েছে বেশি, বললেন আইএমএফের প্রধান

দু দিন আগে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তথা আইএমএফের নব নিযুক্ত প্রধান ক্রিস্টালিনা জর্জিওভা বলেছিলেন, বিশ্বজনীন অর্থনৈতিক মন্দার পরিবেশ দেখা যাচ্ছে। তবে ভারতে এর প্রভাব হতে পারে আরও বেশি। তার পর রেটিং সংস্থা মুডিজও গতকাল ভারতীয় অর্থনীতি নিয়ে তাদের সমীক্ষার কথা জানিয়েছে। মুডিজের মতে, ২০১৯-২০ আর্থিক বছরে ভারতে বৃদ্ধির হার একেবারেই আশাব্যঞ্জক নয়। তা দাঁড়াতে পারে মাত্র ৫.৮ শতাংশে। এর আগে মুডিজ জানিয়েছিল, চলতি আর্থিক বছরে ভারতে ৬.২ শতাংশ হারে বৃদ্ধি হতে পারে। অর্থাৎ তাদের আগের সমীক্ষার থেকেও বৃদ্ধির হার কমবে বলে মনে করছে তারা। মুডিজের এই অবস্থানের সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের হিসাবেরও খুব একটা ফারাক নেই। রিজার্ভ ব্যাঙ্ক মনে করে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার দাঁড়াবে টেনেটুনে ৬.১ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এ দিন জানিয়েছে, উৎপাদন ক্ষেত্রে ২৩ টির মধ্যে ১৫ শিল্পেই খারাপ অবস্থা চলছে। সেখানে উৎপাদন কমে গিয়েছে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/

```