Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পাকিস্তান আর ব্রিটিশদের সঙ্গে ভারতীয়রাও সমান দায়ী: দেশভাগ প্রসঙ্গে হামিদ আনসারি

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ইতিহাস গবেষকদের একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে আনসারি দেশ ভাগ নিয়ে পাকিস্তান এবং ব্রিটিশদের স

পাকিস্তান আর ব্রিটিশদের সঙ্গে ভারতীয়রাও সমান দায়ী: দেশভাগ প্রসঙ্গে হামিদ আনসারি

শেষ আপডেট: 28 October 2018 10:01

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ইতিহাস গবেষকদের একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে আনসারি দেশ ভাগ নিয়ে পাকিস্তান এবং ব্রিটিশদের সঙ্গে সমান দায়ী করেন ভারত এবং ভারতীয়দের। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী প্রাক্তন উপরাষ্ট্রপতি বলেন, “আমরা মনে করি বর্ডারের ওপারের লোকেরা (পাকিস্তান) এবং ব্রিটিশরাই দেশভাগের জন্য দায়ী। আমরা এটা কিছুতেই মানতে চাই না যে, ভারত এবং ভারতীয়রাও দেশভাগের জন্য সমান  দায়ী।” ওই সেমিনারে আনসারি স্বাধীনতার চারদিন আগে অর্থাৎ ১৯৪৭ সালের ১১ অগস্টের সর্দার বল্লভভাই প্যাটেলের একটি বক্তৃতা উদ্ধৃত করে বলেন তিনি বলেছিলেন, “অনেক ধৈর্যের পর এই চরম সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন।” প্রাক্তন রাজ্যসভার স্পিকার এ-ও বলেন, বল্লভভাই প্যাটেলের বক্তৃতার রেকর্ড ঘাঁটলে এই বক্তৃতা পাওয়া যাবে।” তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক পরিবেশ পাল্টেছে। কারোর উপর একটা দোষ চাপাতে হবে তাই মুসলমানদের বলির পাঁঠা করা হচ্ছে দেশ ভাগের অভিযোগে।” প্রাক্তন উপরাষ্ট্রপতির এমন মন্তব্যে বেজায় জটেছে কেন্দ্রের শাসক দল। বিজেপি-র মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “এই বক্তব্যের জন্য হামিদ আনসারির ক্ষমা যাওয়া উচিত।” The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```