Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টাকার দাম পড়ে ৭২, অর্থনীতির হালকে হাই ব্লাড প্রেশারের সঙ্গে তুলনা অ্যাপোলো কর্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ডলার পিছু টাকার দাম বেড়েই চলেছে। শুক্রবার ডলার প্রতি টাকার দাম ৭২-এ পৌঁছেছে। ভারতের অর্থনীতির এই অবস্থাকে উদ্বেগজনক বলছেন অর্থনীতিবীদরা। আর এই বর্তমান অর্থনৈতিক অবস্থাকে হাই ব্লাড প্রেশার বলে উল্লেখ করলেন অ্যাপোলো গ্রুপের এ

টাকার দাম পড়ে ৭২, অর্থনীতির হালকে হাই ব্লাড প্রেশারের সঙ্গে তুলনা অ্যাপোলো কর্ত্রীর

শেষ আপডেট: 23 August 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো: ডলার পিছু টাকার দাম বেড়েই চলেছে। শুক্রবার ডলার প্রতি টাকার দাম ৭২-এ পৌঁছেছে। ভারতের অর্থনীতির এই অবস্থাকে উদ্বেগজনক বলছেন অর্থনীতিবীদরা। আর এই বর্তমান অর্থনৈতিক অবস্থাকে হাই ব্লাড প্রেশার বলে উল্লেখ করলেন অ্যাপোলো গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোবানা কামিনেনি। শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে শোবানা বলেন, ভারতের বর্তমান অর্থনীতির এই অবস্থাকে মেডিক্যালের পরিভাষায় বলতে গেলে বলা চলে নন-কমিউনেবল ডিজিজ। আরও বিস্তারিতভাবে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এই অবস্থাকে হাই ব্লাড প্রেসারের সঙ্গে তুলনা করা যেতে পারে। বলা যায়, ভারতের অর্থনীতির হাই ব্লাড প্রেসার হয়েছে। এই অবস্থার কারণ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে শোবানা বলেন, গ্লোবাল প্রেসার, চাকরির প্রেসার সহ একাধিক কারণে ভারতের অর্থনীতির এই অবস্থা হয়েছে। তিনি বলেন, নোটবন্দির সময়েও ভারতের অর্থনীতির এত খারাপ হাল ছিল না। কারণ সে সময় দেশের জনগণের চাহিদা ছিল। কনজিউমারের এই চাহিদা কমে যাওয়া ভারতের অর্থনীতির এক মারাত্মক দিক বলেই জানিয়েছেন তিনি। সম্প্রতি অটোমোবাইল ও দু'চাকার গাড়ি বিক্রির উপর নেমে আসা কোপকেই এই অর্থনৈতিক মন্দার অন্যতম পরিচায়ক বলেও দাবি করেছেন ওই কর্ত্রী। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, পোস্টপোনড পারচেসিং, অর্থাৎ, পরে কেনার মানসিকতা। ভারতের এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন বলেই মনে করেন শোবানা। গত কয়েকদিনে ডলারের দাম বাড়তে বাড়তে ৭২ টাকায় গিয়ে পৌঁছেছে। দেশের অর্থনৈতিক হাল যে খুব খারাপ তা স্বীকার করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারও। তিনি বলেন, ৭০ বছরে ভারতের অর্থনৈতিক হাল এত খারাপ হয়নি। বাজার এমনই আন্দোলিত হয়ে রয়েছে যে কেউ কাউকে বিশ্বাসই করছে না। আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এমন নয় এটা শুধু সরকার ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে হয়েছে। প্রাইভেট সেক্টরেও কেউ কাউকে কোনও রকম আর্থিক সাহায্য করতে চাইছে না।

```