Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অরুণাচলে তুষার ধসে আটক ৩৯০ পর্যটককে উদ্ধার করল সেনা

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করে তুষার ধস হওয়ায় অরুণাচল প্রদেশের সেলা পাসে আটকে পড়েছিলেন ৩৯০ পর্যটক। একদিনের চেষ্টার পরে সেই পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা। শনিবার আচমকায় তুষার ধস দেখা যায় অরুণাচল প্রদেশের সেলা পাসে। সেইসময় সেখানে অনেক পর্যটক ছ

অরুণাচলে তুষার ধসে আটক ৩৯০ পর্যটককে উদ্ধার করল সেনা

শেষ আপডেট: 9 March 2020 11:28

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করে তুষার ধস হওয়ায় অরুণাচল প্রদেশের সেলা পাসে আটকে পড়েছিলেন ৩৯০ পর্যটক। একদিনের চেষ্টার পরে সেই পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা। শনিবার আচমকায় তুষার ধস দেখা যায় অরুণাচল প্রদেশের সেলা পাসে। সেইসময় সেখানে অনেক পর্যটক ছিলেন। এই তুষার ধসে আটকে পড়েন তাঁরা। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কোনও গাড়ি চলাচল করছিল না। স্থানীয় প্রশাসন চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি তাঁদের। ফলে খবর দেওয়া হয় ভারতীয় সেনাকে। উদ্ধারে নামেন সেনা জওয়ানরা। শনিবার রাত থেকে শুরু হয় উদ্ধারকাজ। বরফ কেটে রাস্তা বানিয়ে এগোতে হচ্ছিল জওয়ানদের। ফলে পর্যটকদের কাছে পৌঁছতে রবিবার সন্ধ্যা গড়িয়ে যায়। অবশেষে রবিবার রাতে তাঁদের উদ্ধার করা হয়। তারপর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁদের। আটকে পড়া ৩৯০ পর্যটককেই উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার অসমের গুয়াহাটিতে কর্মরত ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় তুষারপাত হচ্ছিল। শনিবার বিকেলের পর থেকে তা ভয়াবহ আকার ধারণ করে। প্রায় গোটা অরুণাচল জুড়েই তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাসে। তুষার ধসের খবর পাওয়া যায় সেলা পাসে। ১৪ হাজার ফুট উপরে আটকে ছিলেন ৩৯০ পর্যটক। তারপরেই খবর দেওয়া হয় সেনাকে। শনিবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়। ১৬ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালায় সেনা। নিয়ে যাওয়া হয় ১৭৫টি গাড়ি। এই গাড়িগুলিতে করেই পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। সূত্রের খবর, আটকে পড়ার পরে বেশ কিছু পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের চিকিৎসা করা হয়। প্রসাশনের তরফে তাঁদের দেখভাল করা হচ্ছে। খাবার থেকে শুরু করে জামা-কাপড় দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ। পরিস্থিতি একটু ভাল হলে সবাইকে বাড়ি ফেরত পাঠানো হবে বলেই জানানো হয়েছে। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে সেলা পাস থেকে দু’বার পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা। এর আগে ১ মার্চ সেখানে ১১১ জন পর্যটক আটকে পড়েন। তখনও তাঁদের উদ্ধার করেছিলেন সেনা জওয়ানরা।

```