Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

করোনা আক্রান্ত ইতালি থেকে উদ্ধার ২১১ ভারতীয় পড়ুয়া, উড়িয়ে আনা হল দিল্লিতে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের পরেই সবথেকে ক্ষতিগ্রস্ত দুটি দেশ হল ইতালি ও ইরান। ইরানে আটক ভারতীয়দের আগেই উদ্ধার করা হয়েছিল। এবার ইতালিতে আটক ২১১ পড়ুয়াকে উদ্ধার করল ভারত। তাঁদের ফিরিয়ে আনা হয়েছে দেশে। এ

করোনা আক্রান্ত ইতালি থেকে উদ্ধার ২১১ ভারতীয় পড়ুয়া, উড়িয়ে আনা হল দিল্লিতে

শেষ আপডেট: 15 March 2020 06:10

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের পরেই সবথেকে ক্ষতিগ্রস্ত দুটি দেশ হল ইতালি ও ইরান। ইরানে আটক ভারতীয়দের আগেই উদ্ধার করা হয়েছিল। এবার ইতালিতে আটক ২১১ পড়ুয়াকে উদ্ধার করল ভারত। তাঁদের ফিরিয়ে আনা হয়েছে দেশে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে ইতালির মিলান থেকে ২১১ পড়ুয়া ও আরও ৭ জনকে উদ্ধার করে ভারতে আনা হয়েছে। রবিবার সকালেই দিল্লিতে নেমেছে এই বিমান। উদ্ধার করে আনা প্রত্যেককে বর্তমানে আইসোলেশনে রাখা হবে বলে জানানো হয়েছে। তাঁদের পরীক্ষার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই উদ্ধারকাজের জন্য ইতালির প্রশাসন, ভারত সরকার ও এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছে ইতালির ভারতীয় দূতাবাস। একটি টুইট করে তারা জানিয়েছে, “২১১ পড়ুয়া ও আরও ৭ জনকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে মিলান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা এই কাজে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। ভারতীয় দূতাবাস ইতালিতে থাকা ভারতীয়দের জন্য এরপরেও কাজ করে যাবে।” https://twitter.com/devirkrishnan/status/1238936793577390082?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238936793577390082&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-special-air-india-flight-with-211-indian-students-takes-off-from-milan-2195051 করোনা ভাইরাসের প্রভাবে ইতালির পরিস্থিতি ভয়াবহ। ইতিমধ্যেই সেখানে ১৪১১ জন এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন। শুধুমাত্র শনিবার এই দেশে ১৭৫ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশজুড়ে হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার হল ইউরোপ। ইতালি ছাড়াও ইরান থেকে ২৩৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের প্রথমে রাজস্থানে ভারতীয় সেনার তত্ত্বাবধানে একটি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। সেখানে পরীক্ষার পরে রবিবার সকালে তাঁদের দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে। ইরান থেকে উদ্ধার করে আনা ভারতীয়দের মধ্যে ১৩১ জন পড়ুয়া ও ১০৩ জন তীর্থযাত্রী রয়েছেন। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে দেশে এই সংখ্যাটা ৮৫। তার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। তবে এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রত্যেককে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৩০ এপ্রিল পর্যন্ত ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইজরায়েল, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা পর্যন্ত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। কূটনৈতিক ও অন্য কিছু ক্ষেত্র ছাড়া ১৫ এপ্রিল পর্যন্ত কোনও বিদেশিকে ভিসা দেওয়া হবে না বলেই জানিয়েছে কেন্দ্র।

```