Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আগামীকাল থেকে আমেরিকা, ফ্রান্সের সঙ্গে বিমান পরিষেবা শুরু ভারতের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এখনও সেই পরিষেবা কবে শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু এর মধ্যেই আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। তার জেরে আগাম

আগামীকাল থেকে আমেরিকা, ফ্রান্সের সঙ্গে বিমান পরিষেবা শুরু ভারতের

শেষ আপডেট: 16 July 2020 13:05

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এখনও সেই পরিষেবা কবে শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু এর মধ্যেই আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। তার জেরে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে এই দুই দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা শুরু হচ্ছে বলে জানালেন অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী। সাংবাদিক সম্মেলনে হরদীপ সিং পুরী জানান, “যতদিন না আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হচ্ছে, ততদিন এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই বিভিন্ন দেশের মধ্যে বিমান পরিষেবা চালাতে হবে। তবে কতজন যাত্রী যাতায়াত করছে সেটা মাথায় রাখতে হবে। তবে সেইসঙ্গে বিভিন্ন দেশের যেসব স্বাস্থ্যবিধি রয়েছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে।” জার্মানি ও ব্রিটেনের সঙ্গেও চুক্তি স্বাক্ষরের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আমেরিকার বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে ১৮টি বিমান চালাবে। অন্যদিকে এয়ার ফ্রান্স জানিয়েছে ১ অগস্টের মধ্যে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্যারিসের মধ্যে ২৮টি বিমান চলাচল করবে। জানা গিয়েছে, দিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে প্রতিদিন একটা এবং দিল্লি ও সান ফ্রান্সিসকোর মধ্যে সপ্তাহে তিনটি বিমান চলবে। অসামরিক বিমান মন্ত্রী জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে অনেকটাই কাথাবার্তা এগিয়েছে ভারতের। লন্ডনের সঙ্গে যাতে দিনে দুটি বিমান অন্তত চালানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, জার্মানির কাছ থেকেও অনুরোধ এসেছে। বিমানসংস্থা লুফথান্সার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, অনেক দেশ থেকেই ভারতের কাছে অনুরোধ আসছে। তবে সেই দেশের সঙ্গেই চুক্তি করা হবে, যেখানে আর্থিক লাভের সঙ্গে যাত্রীসুরক্ষার বন্দোবস্ত পাকা করা সম্ভব হবে। ভারতের তরফে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করবে বলে জানা গিয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়ানোর পরে ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা। দু’মাসের উপর এই পরিষেবা বন্ধ থাকার পরে গত ২৫ মে থেকে ফের অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হয়েছে। যদিও প্রথমে ৩৩ শতাংশ বিমানকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। ২৬ জুন থেকে তা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়। দীপাবলী আসতে আসতে দেশের মধ্যে অন্তত ৬০ শতাংশ বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

```