Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জামাত প্রধানের চিঠি দিল্লি পুলিশকে, তদন্তে সহযোগিতার আশ্বাস

দ্য ওয়াল ব্যুরো: তবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ কানধালভির বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই মামলার প্রেক্ষিতে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে চিঠি লিখলেন মৌলানা। জানালেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন।

জামাত প্রধানের চিঠি দিল্লি পুলিশকে, তদন্তে সহযোগিতার আশ্বাস

শেষ আপডেট: 18 April 2020 06:26

দ্য ওয়াল ব্যুরো: তবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ কানধালভির বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই মামলার প্রেক্ষিতে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে চিঠি লিখলেন মৌলানা। জানালেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। নিজামুদ্দিনের ঘটনা যখন তোলপাড় ফেলে দিয়েছিল, একের পর এক সংক্রামিতের জামাত যোগ উঠে আসছিল সেই সময়ে হঠাৎ করেই 'নিরুদ্দেশ' হয়ে গিয়েছিলেন মৌলানা। তারপর কয়েকদিন পর একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। গত ৮ এপ্রিল কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে জামাত প্রধানের। তারপর তাঁর বিরুদ্ধে একের পড় এক মামলা রুজু হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ যে ধারা দিয়েছে তার মধ্যে অন্যতম ৩৫৪ ধারা (হত্যা)। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে চিঠি লিখে মৌলানা বলেছেন, "আপনারা যে নোটিস পাঠিয়েছিলেন আমি ইতিমধ্যেই তার জবাব দিয়েছি। এরপর তদন্তে আমার যা সাহায্য দরকার আমি তাই করতেই প্রস্তুত আছি।" ভারতে সংক্রামিতদের একটা বড় অংশ নিজামুদ্দিন থেকে ফেরা জামাত সদস্য। কেন্দ্রের বক্তব্য, নিজামুদ্দিনের ওই জমায়েত সংক্রমণের মাত্রাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। তবলিঘি জামাত সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন। পৃথিবীর ৮০টি দেশে রয়েছেন জামাত সদস্যরা। নিজামুদ্দিনে এসেছিলেন অন্তত ৩৯টি দেশের নাগরিকরা। মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ন'হাজার লোক জড়ো হয়েছিল শতাব্দী প্রাচীন মন্দিরে। এখনও ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক হাজার বিদেশি জামাত সদস্য কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছেন। শুধু দিল্লি পুলিশ নয়, মৌলানার বিরুদ্ধে মামলা রুজু করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডিও।

```