Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের রাতে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিল পুলিশ, উত্তরপ্রদেশে অন্য অমানবিকতা

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে দেশজুড়ে। সবথেকে বেশি বিক্ষোভ দেখা দিয়েছে উত্তরপ্রদেশে। জনতা-পুলিশ সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য। আর এই বিক্ষোভ চলাকালীন ধর্নাকারীদের কম্বল, খাবার ছিনিয়

শীতের রাতে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিল পুলিশ, উত্তরপ্রদেশে অন্য অমানবিকতা

শেষ আপডেট: 19 January 2020 06:49

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে দেশজুড়ে। সবথেকে বেশি বিক্ষোভ দেখা দিয়েছে উত্তরপ্রদেশে। জনতা-পুলিশ সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য। আর এই বিক্ষোভ চলাকালীন ধর্নাকারীদের কম্বল, খাবার ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার রাতে উত্তরপ্রদেশের লখনউয়ের ঘণ্টাঘরের কাছে বিক্ষোভ চলছিল। এমন সময় সেখানে পুলিশ এসে বিক্ষোভকারীদের খাবার ও কম্বল ছিনিয়ে নিয়ে চলে যায়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে হ্যাশট্যাগ কম্বল চোর ইউপি পুলিশ ট্রেন্ডিং হয়ে যায়। দিল্লির শাহিনবাগের মতো বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে চলছে। শক্রবার সন্ধেবেলা প্রায় ৫০ জন মহিলা ও তাঁদের ছেলে-মেয়েরা ঘণ্টাঘরের কাছে জড়ো হন। সেখানে নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করেন তাঁরা। লখনউয়ের নবনিযুক্ত পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু কেউ তাঁর কথা মানতে চাননি। তারপরই দেখা যায় সেখানে উপস্থিত পুলিশকর্মীরা বিক্ষোভরত মহিলাদের কম্বল ও খাবার ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এই ঘটনার ভিডিও কয়েক মুহূর্তের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। https://twitter.com/Varishaaaa/status/1218666223480606721?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1218666223480606721&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fin-an-unusual-crackdown-up-police-snatch-blankets-of-anti-caa-protesters-at-lucknows-clock-tower-2463773.html এভাবে শীতের রাতে মহিলাদের কম্বল ও খাবার ছিনিয়ে ধর্না বন্ধ করার চেষ্টা করার জন্য দিল্লি পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। সবাই পুলিশের অমানবিকতার দিকটা তুলে ধরছেন। যদিও এখনও পর্যন্ত পুলিশ কিংবা সরকারের তরফে এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

```