Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

‘কত টাকায় নিজেকে বিক্রি করলেন’, কেজরিকে কটাক্ষ অনুরাগের

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার ব্যাপারে সম্মতি জানিয়েছে দিল্লি সরকার। সেই ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে

‘কত টাকায় নিজেকে বিক্রি করলেন’, কেজরিকে কটাক্ষ অনুরাগের

শেষ আপডেট: 29 February 2020 10:35

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার ব্যাপারে সম্মতি জানিয়েছে দিল্লি সরকার। সেই ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তোপ দাগলেন বলিউডের প্রযোজক-পরিচালক অনুরাগ কাশ্যপ। সরাসরি প্রশ্ন করলেন, কত টাকায় নিজেকে বিক্রি করেছেন কেজরিওয়াল? শনিবার এই ব্যাপারে টুইট করে অনুরাগ বলেন, “অরবিন্দ কেজরিওয়ালজি, আপনাকে কী বলি বলুন তো। মেরুদণ্ডহীন কথাটাও আপনার জন্য প্রশংসার মতো। আপনি কোথায় গেলেন। আপনার দল ( আম আদমি পার্টি ) কোথায় গেল? নিজেকে কত টাকায় বিক্রি করলেন?” অর্থাৎ টুইটে তিনি সরাসরি বলতে চান, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের চাপেই কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার সম্মতি দেওয়া হয়েছে। তার মানে মুখে যতই বিজেপি বিরোধিতা কেজরিওয়াল করুন না কেন, আসলে অনেক ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে আঁতাত করতেও দেখা যায় তাঁকে। অনুরাগ বোঝাতে চাইলেন, এই ক্ষেত্রে কেন্দ্রের কাছে বিক্রি হয়ে গিয়েছেন কেজরি। https://twitter.com/anuragkashyap72/status/1233487956754812935?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1233487956754812935&ref_url=https%3A%2F%2Fwww.nationalheraldindia.com%2Findia%2Fhow-much-did-you-sell-yourself-for-asks-anurag-kashyap-to-kejriwal-over-sedition-charges-on-kanhaiya শুধু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’এর পরিচালক। কখনও জওহরলাল নেহরু বা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মারধরের বিরুদ্ধে, তো কখনও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। এমনকি মুম্বই ও দিল্লির অনেক জায়গায় নাগরিকত্ব আইন বিরোধী মঞ্চে গিয়ে নিজের বক্তব্য রেখেছেন অনুরাগ। দিল্লির হিংসার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি। এই বিরোধিতার ফলে মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয় তাঁকে। কিন্তু তারপরেও যে নিজের চিন্তা প্রকাশ করতে কোনও ভয় তিনি পান না তা তাঁর এদিনের টুইটে বোঝা গেল। শুক্রবার অবশ্য কেজরিওয়াল সরকারের এই ঘোষণার পর তাকে নিয়ে কটাক্ষ করে টুইট করেছেন কানহাইয়া কুমার নিজেই। তিনি বলেন, “দেশদ্রোহের মামলা চালাতে দেওয়ার জন্য দিল্লি সরকারকে ধন্যবাদ। দিল্লি পুলিশ ও সরকারি উকিলদের কাছে আবেদন, গুরুত্ব দিয়ে এই মামলাকে দেখুন। ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত এই মামলার নিষ্পত্তি হোক। টেলিভিশনের ‘আপকি আদালতের’ জায়গায় জনতার আদালতে এর ফয়সালা হোক। সত্যমেব জয়তে।” কানহাইয়ার এই টুইটকে উল্লেখ করেই টুইট করেছেন অনুরাগ। বিজেপির নাম উল্লেখ না করে প্রশ্ন তুলেছেন, তাহলে কি গেরুয়া শিবিরের হয়েই এই কাজ করলেন কেজরিওয়াল। তিনি কি বিক্রি হয়ে গেলেন বিজেপির কাছে।

```