Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গডসের হাতে গুলিবিদ্ধ গান্ধী, অভিনয় করে দেখালো হিন্দু মহাসভা

দ্য ওয়াল ব্যুরো : মহাত্মা গান্ধীর ৭১তম মৃত্যুদিনকে 'শহিদ দিবস' রূপে পালন করা হয়েছে সারা দেশে। তার মধ্যেই নাথুরাম গডসের হাতে গান্ধীর হত্যাকাণ্ডকে অভিনয় করে দেখালো একটি দক্ষিণপন্থী সংগঠন। উত্তরপরদেশের আলিগড়ে হিন্দু মহাসভার সদস্যরা এই অভিনয় কর

গডসের হাতে গুলিবিদ্ধ গান্ধী, অভিনয় করে দেখালো হিন্দু মহাসভা

শেষ আপডেট: 30 January 2019 20:21

দ্য ওয়াল ব্যুরো : মহাত্মা গান্ধীর ৭১তম মৃত্যুদিনকে 'শহিদ দিবস' রূপে পালন করা হয়েছে সারা দেশে। তার মধ্যেই নাথুরাম গডসের হাতে গান্ধীর হত্যাকাণ্ডকে অভিনয় করে দেখালো একটি দক্ষিণপন্থী সংগঠন। উত্তরপরদেশের আলিগড়ে হিন্দু মহাসভার সদস্যরা এই অভিনয় করে দেখায়। এই সংগঠনেরই সদস্য ছিলেন গডসে। শুধুমাত্র অভিনয় করে দেখানো নয়, আলিগড়ে নাথুরাম গডসের মূর্তিতে মালাও দেন এই সদস্যরা। মিষ্টিমুখও করা হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যায়, হিন্দু মহাসভার ন্যাশনাল সেক্রেটারি পুজা শকুন পাণ্ডে একটি নকল বন্দুক নিয়ে মহাত্মা গান্ধীর কুশপুতুলে গুলি করছেন। গুলি করার সঙ্গে সঙ্গেই কুশপুতুলের মধ্যে থেকে গড়িয়ে পড়ছে রক্ত ( লাল রং )। আর এই পুরো ঘটনার সময় উপস্থিত সদস্যরা উল্লাস করছেন। পরে সাংবাদিকদের সামনে পুজা জানান, যেভাবে দশেরাতে রাবন দহণ হয়, সেভাবেই প্রত্যেক বছর এই বিশেষ দিনে তাঁরা এই হত্যাকাণ্ড অভিনয় করে দেখাবেন। এই বিশেষ দিনকে 'শৌর্য দিবস' হিসেবেও উল্লেখ করেছে হিন্দু মহাসভা। অবশ্য এই দক্ষিণপন্থী সংগঠনের এই ধরণের কাণ্ড এই প্রথম নয়। ২০১৫ সালে হিন্দু মহাসভার নেতা স্বামী প্রণবানন্দ ঘোষণা করেছিলেন, কর্ণাটকের ছটি জেলায় নাথুরাম গডসের মূর্তি তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকী বিনায়ক দামোদর সাভারকরের স্নেহধন্য নাথুরাম গডসেকে একজন দেশভক্ত হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। হিন্দু মহাসভার এই ধরণের কর্মকাণ্ডের অবশ্য সমালোচনা শরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই বলেছেন, এই অভিনয় করে দেখিয়ে আখেরে সবার ঘৃণার পাত্র হয়ে উঠছে এই সংগঠন। কেউ আবার বলেছেন, যাকে গোটা দেশ হত্যাকারী বলে চেনে, তাকে দেশভক্তের আখ্যা দিয়ে সেনাবাহিনীর জওয়ানদের অসম্মান জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা। যদি এতই দেশভক্তি থাকে, তাহলে বর্ডারে গিয়ে শত্রুর মোকাবিলা করারও প্রস্তাব দিয়েছেন কেউ। ১৯১৫ সালে মদনমোহন মালব্য প্রতিষ্ঠা করেন এই হিন্দু মহাসভা। এই সংগঠনের সদস্য ছিলেন নাথুরাম গডসে। দিল্লির বিড়লা হাউসে সন্ধ্যের প্রার্থনা করার সময় তাঁর হাতে খুন হন মহাত্মা গান্ধী। ১৯৪৯ সালের ৮ নভেম্বর তাঁকে ফাঁসির সাজা শোনানো হয়। ১৫ নভেম্বর অম্বালা জেলে ফাঁসি দেওয়া হয়ে গডসেকে। আরও পড়ুন  https://www.four.suk.1wp.in/2019/01/news-column-mamata-will-face-same-fate-as-prakash-karat-says-abdul-mannan/

```