Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধুলোঝড়ের পরে দিল্লি-গাজিয়াবাদে শিলাবৃষ্টি, লকডাউনে বদল আবহাওয়ায়

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের অর্ধেক পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও মাঝে-মধ্যেই ঝড়বৃষ্টি হচ্ছে গোটা দেশে। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল দিল্লি, গাজিয়াদবাদ ও নয়ডা এলাকায়। ব্যাপক ধুলোঝড়ের পরে হল শিলাবৃষ্টি। এতে রাজধানীর তাপমাত্রা বেশ খানিকটা কমেছে।

ধুলোঝড়ের পরে দিল্লি-গাজিয়াবাদে শিলাবৃষ্টি, লকডাউনে বদল আবহাওয়ায়

শেষ আপডেট: 14 May 2020 14:29

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের অর্ধেক পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও মাঝে-মধ্যেই ঝড়বৃষ্টি হচ্ছে গোটা দেশে। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল দিল্লি, গাজিয়াদবাদ ও নয়ডা এলাকায়। ব্যাপক ধুলোঝড়ের পরে হল শিলাবৃষ্টি। এতে রাজধানীর তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। এদিন সকাল থেকেই দিল্লির আবহাওয়ায় বদল দেখা যায়। বিকেলের পরেই দেখা যায় ধুলোঝড়ের। এমনিতেই লকডাউনে ঘরবন্দি মানুষ। যাঁরা দরকারে বাইরে বেরিয়েছিলেন, তাঁদেরও কোথাও আশ্রয় নিতে হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে এই ধুলোঝড়। তারপরেই দেখা যায় আকাশে জমেছে মেঘ। সন্ধ্যা নামতেই শুরু হয় ঝড়-বৃষ্টি। মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রচন্ড জোড়ে হাওয়া দিতে থাকে। তারপরেই শুরু হয় শিলাবৃষ্টি। হালকা নয়, বেশ ভালই শিলাবৃষ্টি হয়েছে দিল্লি, গাজিয়াবাদ ও নয়ডাতে। https://twitter.com/MehakPrabhakar2/status/1260916988362326019?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1260916988362326019&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fheavy-rain-hailstorm-in-delhi-ghaziabad-after-massive-dust-storm-2228881 এই ঝড়বৃষ্টির ভিডিও অনেকেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টিতে দূরের কিছু দেখা যাচ্ছে না। ঝড়ের প্রভাবে গাছপালা সাংঘাতিক ভাবে দুলছে। শিলাবৃষ্টির পরে দেখা যায় বাড়ির ছাদ, উঠোন সাদা হয়ে গিয়েছে। সেই ভিডিও শেয়ার করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর বক্তব্য, দিল্লি যেন কাশ্মীর হয়ে গিয়েছে। https://twitter.com/mr_kaifu10/status/1260915588332949504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1260915588332949504&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fheavy-rain-hailstorm-in-delhi-ghaziabad-after-massive-dust-storm-2228881 ঝড়বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া অনেক মনোরম। এই আবহাওয়া নিয়ে অনেকেই কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বক্তব্য, এই মনোরম আবহাওয়ায় প্রিয়জন ও পরিবারের সঙ্গে বাড়িতে থাকার মজাই আলাদা।

আরও পড়ুন লকডাউনে মানুষ ঘরবন্দি, হায়দরাবাদের পথে ঘুরছে চিতা

একই ঘটনা মাঝেমধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও। সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হচ্ছে। কখনও নিম্নচাপের কারণে, তো কখনও ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে আবহাওয়ার উপর। এই সপ্তাহের শেষেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

```