Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হাথরাস গণধর্ষণ কাণ্ডে সিট গঠন যোগী সরকারের, কড়া শাস্তির দাবি প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরোঃ উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার দলিত তরুণীর মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলছেন সবাই। এই ঘটনায় তদন্তের জন্য এবার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যো

হাথরাস গণধর্ষণ কাণ্ডে সিট গঠন যোগী সরকারের, কড়া শাস্তির দাবি প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 30 September 2020 06:27

দ্য ওয়াল ব্যুরোঃ উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার দলিত তরুণীর মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলছেন সবাই। এই ঘটনায় তদন্তের জন্য এবার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে হবে বলেই জানিয়েছেন তিনি। বুধবার সকালে এই নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, তিন সদস্যের এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে বলা হয়েছে, যত তাড়াতাড় সম্ভব তদন্তের রিপোর্ট জমা দিতে। কোনও ভাবেই যাতে দোষীরা রেয়াত না পায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “হাথরাস গণধর্ষণের ঘটনায় দোষীদের ছাড়া হবে না। এই ঘটনায় যে বিশেষ দল গঠন করা হয়েছে, তারা আগামী সাতদিনের মধ্যে আমাকে রিপোর্ট জমা দেবে। যাতে তাড়াতাড়ি বিচার হয়, তার জন্য এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে হবে।” যোগী আদিত্যনাথ আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। দোষীদের যাতে কড়া শাস্তি হয় তার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।” ১৪ সেপ্টেম্বর নিজের গ্রামেই একটি পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় ওই তরুণীর উপর। শরীরের বিভিন্ন অংশে আঘাত করার পাশাপাশি তাঁর জিভ কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে ধর্ষকরা। ক্ষতবিক্ষত তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার তিন দিনের মাথায় মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত জেলে রয়েছে তারা। গত সোমবার মৃত্যু হয়েছে তরুণীর। জানা গিয়েছে নির্যাতিতা তরুণী তফশিলী জাতিভুক্ত। আর যারা তাঁর উপর নির্মম নির্যাতন চালিয়েছে তারা তথাকথিত উঁচু জাতের। তরুণীর পরিবারের অভিযোগ, রাতে বাড়ি না ফেরায় তাঁরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু পুলিশ কোনও গা করেনি। আরও আগে যদি মেয়েকে উদ্ধার করা যেত তাহলে হয়তো প্রাণে মরতে হতো না। উত্তরপ্রদেশের হাথরাসের তরুণীর মৃত্যুর পর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে তাঁর পরিবার। মৃতার ভাই অভিযোগ করেছেন, দিদির দেহ সৎকারের আগেই মধ্যরাতে তা ছিনিয়ে নেয় পুলিশ। এবং পরিত্যক্ত একটি জায়গায় তা দাহ করা হয়। সংবাদ সংস্থা পিটিআইকে মৃতার পরিবার বলেছে, তাঁদের থেকে কোনও অনুমতি না নিয়েই পুলিশ এই কাজ করেছে। এ নিয়ে বুধবার সকালে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে একটি কাঠের স্তূপের মধ্যে আগুন জ্বলছে। চারিদিক ঘিরে রেখেছে পুলিশ। ভিডিওতে এও শোনা যাচ্ছে, একজন মহিলা সাংবাদিক দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্তাকে জিজ্ঞেস করছেন, ওখানে কী জ্বলছে? পুলিশ কর্তা জবাব দিচ্ছেন জানি না। ফের তাঁকে জিজ্ঞেস করা হয়, ওখানে কি মৃত দেহ সৎকার হচ্ছে? তার জবাবে তিনি বলেন, ডিএমকে জিজ্ঞাসা করুন। এই বিক্ষোভের মুখে পড়ে এবার কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। সিট গঠন করলেন যোগী আদিত্যনাথ।

```