Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বল উড়িয়ে ব্যাটসম্যান স্টার্ট দিলেন স্কুটি, অন্য ক্রিকেটের ছবি দেখালেন হর্ষ গোয়েঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: পাড়ার মাঠে ক্রিকেট খেলছেন কয়েক জন যুবক। উইকেটের পাশেই রাখা একটি স্কুটি। ব্যাটসম্যান ব্যাট করছেন। উল্টোদিক থেকে রান শুরু করেছেন বোলার। ডেলিভারির পরই বলটা কে লং-এ পাঠিয়ে দিলেন ব্যাটসম্যান। তারপরেই স্কুটিতে চেপে দিলেন স্টার্ট।

বল উড়িয়ে ব্যাটসম্যান স্টার্ট দিলেন স্কুটি, অন্য ক্রিকেটের ছবি দেখালেন হর্ষ গোয়েঙ্কা

শেষ আপডেট: 11 May 2019 13:53

দ্য ওয়াল ব্যুরো: পাড়ার মাঠে ক্রিকেট খেলছেন কয়েক জন যুবক। উইকেটের পাশেই রাখা একটি স্কুটি। ব্যাটসম্যান ব্যাট করছেন। উল্টোদিক থেকে রান শুরু করেছেন বোলার। ডেলিভারির পরই বলটা কে লং-এ পাঠিয়ে দিলেন ব্যাটসম্যান। তারপরেই স্কুটিতে চেপে দিলেন স্টার্ট। উল্টোদিকে রানারও বাইক নিয়ে ধেয়ে এলেন এই উইকেটের দিকে। ফিল্ডাররা তখন কিংকর্তব্যবিমূঢ়। বল কোড়াবেন না মোটরসাইকেলে রান দেওয়া দেখবেন! বাইক নিয়ে রান নেওয়া যায় তা বোধহয় অনেকেরই জানা ছিল না। কিন্তু এমনই একটি ১১ সেকেন্ডের ভিডিও টুইট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। টুইটে রমাপ্রসাদ গোয়েঙ্কার পুত্র হর্ষ লিখেছেন, “এই দিনই বাজাজ সিদ্ধান্ত নেয়, তারা আইপিএল-এ স্পন্সর করবে।” এমনিতে মজার ভিডিও টুইট করা শিল্পপতিদের নতুন নয়। মহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মহিন্দ্রা তো প্রায় নিয়ম করে এই ধরনের ভিডিও টুইট করেন। তবে হর্ষ শুধু যে মজার ভিডিও টুইট করেছেন তা নয়, এর আগে তাঁর টুইট করা এক বাবা-মেয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। লিভারের জটিল অসুখে ভুগছিলেন এই প্রৌঢ়। বয়স আন্দাজ ষাটের কোঠা ছুঁয়েছে। অবস্থা এতই গুরুতর হয়  যে, যে কোনও মুহূর্তে হতে পারে মৃত্যু। একমাত্র উপায় লিভার প্রতিস্থাপন। কিন্তু উপযুক্ত ডোনার পাওয়া যায়নি। বাবার এমন অসুস্থতায় সাময়িক ভাবে ভেঙে পড়েছিলেন দুই মেয়ে। কিন্তু হাল ছাড়েননি। বাবার কাঁধ কাঁধ মিলিয়ে লড়তে চেয়েছিলেন শেষ পর্যন্ত। আর এই মনোবলের ভিত্তিতেই বাবাকে নিজের লিভারের ৬৫ শতাংশ দান করেছেন ১৯ বছরের মেয়ে রাখি দত্ত। সেই ঘটনার কথা টুইট করে হর্ষ লিখেছিলেন, “দাগ এবং যন্ত্রণার কথা ভুলে রাখি তাঁর বাবাকে নিজের লিভারের ৬৫ শতাংশ দান করেছেন। বাবার প্রতি মেয়ের ভালোবাসা সবসময়েই স্পেশ্যাল। যাঁরা ভাবেন মেয়েরা কোনও কাজের নয়, তাঁদের জন্য এই ঘটনা মোক্ষম জবাব।” https://twitter.com/hvgoenka/status/1127191284764930048

```