Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গরুর সঙ্গে খেলছে ছোট্ট শিশু, ‘এটাই সত্যিকারের ভালবাসা,…’ টুইট হর্ষ গোয়েঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: বতর্মান সময়ে ভারতীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে গরু। গো-হত্যা, গো-সংরক্ষণ প্রভৃতি নিয়ে মাঝেমধ্যেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে এই গো-হত্যাকে কেন্দ্র করে ভারতে একাধিক গণহত্যার ঘটনাও

গরুর সঙ্গে খেলছে ছোট্ট শিশু, ‘এটাই সত্যিকারের ভালবাসা,…’ টুইট হর্ষ গোয়েঙ্কার

শেষ আপডেট: 12 December 2020 02:20

দ্য ওয়াল ব্যুরো: বতর্মান সময়ে ভারতীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে গরু। গো-হত্যা, গো-সংরক্ষণ প্রভৃতি নিয়ে মাঝেমধ্যেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে এই গো-হত্যাকে কেন্দ্র করে ভারতে একাধিক গণহত্যার ঘটনাও ঘটেছে। গো-সংরক্ষণ বিল নিয়ে আসছে কোনও রাজ্য, তো অন্য রাজ্যে গরু মন্ত্রিসভা তৈরি হচ্ছে। এই সময়ের মধ্যেই সামনে এল একটা মিষ্টি ভিডিও। আর সেটা দিয়েই বর্তমান পরিস্থিতির দিকে আঙুল তুললেন হর্ষ গোয়েঙ্কা। নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। সেখানে দেখা যাচ্ছে একটি গরুর সঙ্গে খেলছে একটি ছোট্ট শিশু। গুরুটি মাটিতে শুয়ে রয়েছে। আর বাচ্চাটি তাকে আদর করছে। রীতিমতো তার গলায় চেপে, জড়িয়ে ধরে, মাটিতে শুয়ে পড়ে আদর করছে সে। কখনও কখনও আদরের মাত্রা একটু বেশিই হয়ে যাচ্ছে। এভাবে গরুটিকে আদর করতে পেরে বেজায় খুশি খুদে। অন্যদিকে গরুটিও চুপচাপ সেই আদর খাচ্ছে। কোনও বিরক্তি তো দেখাচ্ছেই না, উল্টে মাঝেমধ্যে সেও বাচ্চাটিকে নিজের মুখ দিয়ে আদর করে দিচ্ছে। https://twitter.com/hvgoenka/status/1337388689521922048   এই ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে হর্ষ লিখেছেন, “এটাই সত্যিকারের ভালবাসা, বাকিদের মতো…(শূন্যস্থান পূরণ করে নিন)।” হর্ষের এই টুইট থেকে পরিষ্কার তিনি সাম্প্রতিক সময়ে ভারতে গরুকে নিয়ে যে রাজনীতি চলছে তাকেই কটাক্ষ করতে চেয়েছেন। ভারতে বিশেষ করে হিন্দুদের মধ্যে গরু বরাবরই খুব পবিত্র। কিন্তু হঠাৎ করেই যেন ধর্মীয় বিবাদের বা সংঘাতের কেন্দ্রে চলে আসছে এই অবলা জীব। সম্প্রতি কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার গো-সংরক্ষণ আইন পাশ করেছে। কিছুদিন আগে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার গরু মন্ত্রিসভা গঠন করেছে। এছাড়া গত কয়েক বছরে গো-হত্যা ও গো-মাংস পাচারের অভিযোগ তুলে ভারতে বেশ কিছু গণপিটুনি ও গণহত্যার ঘটনা ঘটেছে। যারা সত্যিকারের গরুকে ভালবাসে তারা কখনওই রাজনীতির কারণে তার ব্যবহার করতে চাইবে না, সেটাই হয়তো এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইলেন হর্ষ গোয়েঙ্কা।

```