Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গুজরাতের মহিলা কনস্টেবলের বদলি, লকডাউনে বিজেপি বিধায়কের ছেলে, তাঁর বন্ধুদের গাড়ি থামিয়েছিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার গুজরাতের সুরাতে এক মহিলা কনস্টেবলের কাজে হইহই পড়ে যায়। কী, না তিনি লকডাউন চলাকালীন এক বিধায়কের ছেলে ও তাঁর বন্ধুদের গাড়ি থামিয়েছেন। সেই ঘটনার চারদিন যেতে না যেতেই বদলি করা হল ওই মহিলা কনস্টেবলকে। সূত্রের খবর, বুধ

গুজরাতের মহিলা কনস্টেবলের বদলি, লকডাউনে বিজেপি বিধায়কের ছেলে, তাঁর বন্ধুদের গাড়ি থামিয়েছিলেন তিনি

শেষ আপডেট: 13 July 2020 02:11

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার গুজরাতের সুরাতে এক মহিলা কনস্টেবলের কাজে হইহই পড়ে যায়। কী, না তিনি লকডাউন চলাকালীন এক বিধায়কের ছেলে ও তাঁর বন্ধুদের গাড়ি থামিয়েছেন। সেই ঘটনার চারদিন যেতে না যেতেই বদলি করা হল ওই মহিলা কনস্টেবলকে। সূত্রের খবর, বুধবার সুনীতা যাদব নামের ওই কনস্টেবলের এই কাজে ব্যাপক হইচই পড়ে যায় সুরাতে। এই ঘটনার ফলেই ওই মহিলা কনস্টেবলকে বদলি করা হচ্ছে বলে খবর। এই খবর ছড়ানোর পরে ফের শুরু হয়েছে সমালোচনা। বিরোধীদের অভিযোগ প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজনীতির চাপে পুলিশের হাত বেঁধে দেওয়া হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। জানা গয়েছে, গত বুধবার বরাচা রোডের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমার কানানির ছেলে প্রকাশ কানানি ও তাঁর বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তাঁদের আটকান কনস্টেবল সুনীতা যাদব। তিনি অভিযোগ করেন, কার্ফুর সময়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন তাঁরা। তার উপরে কারও মুখে মাস্ক ছিল না। তার মানে আইন ভেঙেছেন তাঁরা। নিজেদের দোষ স্বীকার করা তো দূর, উলটে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান প্রকাশ। এই ঘটনার একটি অডিও ভাইরাল হয় সোশ্যাল মডিয়ায়। সেখানে ওই বিধায়কের ছেলেকে বলতে শোনা যায়, তিনি ওই একই জায়গায় ওই কনস্টেবলকে ৩৬৫ দিন দাঁড় করিয়ে রাখবেন। তার জবাবে সুনীতা বলেন, তিনি তাঁদের গোলাম নন যে তাঁদের কথা মতো চলবেন। এই ঘটনার পরেই অবশ্য ছুটিতে চলে গিয়েছিলেন সুনীতা। শনিবার সুরাতের পুলিশ কমিশনার আর বি ব্রহ্মভাট একটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে রবিবার প্রকাশ কানানি ও তাঁর বন্ধুদের গ্রেফতার করা হয়। জামিনে ছাড়াও পেয়ে যান তাঁরা। রবিবার জানা যায়, সুনীতা যাদবকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। এই ঘটনা প্রকাশ হওয়ার পরেই সুর চড়িয়েছে বিরোধীরা। তাদের দাবি, বিজেপি শাসনে আইন মেনে কাজ করলে এভাবেই বদলি করা হয়। যাঁরা নিজেদের দায়িত্ব পালন করছেন, তাঁদের এভাবেই খেসারত দিতে হয়। অন্যদিকে নেতা-মন্ত্রীদের ছেলেরা আইন ভেঙেই চলেছে। পুলিশকে তারা নিজেদের সম্পত্তি বলে মনে করছে। শুধু বিরোধীরা নয়, এই ঘটনায় সমালোচনা শুরু হয়েছে সাধারণ মানুষদের তরফেও। তাঁদের অভিযোগ, যাঁরা আইন বাঁচানোর চেষ্টা করছেন, তাঁদেরই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সরকার নিজেই যে নিয়ম বানিয়েছে, সেই নিয়ম তাদেরই পরিবারের লোক মানছে না। আর তা থামাতে গেলে তার খেসারত দিতে হচ্ছে সুনীতা যাদবের মতো কনস্টেবলদের। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

```