Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সব হিংসার জন্ম দিচ্ছে পাক দখলে থাকা কাশ্মীর, সেটাও বুঝে নেব, আফ্রিদিকে তোপ গম্ভীরের

দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকার কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা (স্পেশাল স্ট্যাটাস) তুলে নেওয়ার পর বেজায় চটেছিলেন পাকিস্তানি ক্রিকেটার সৈয়দ আফ্রিদি। সোমবার দুপুরেই টুইট করে অভিযোগ তুলেছিলেন, বিনা প্ররোচনায় কাশ্মীরে হিংসা ছড়ানো হচ্ছে। লঙ্ঘ

সব হিংসার জন্ম দিচ্ছে পাক দখলে থাকা কাশ্মীর, সেটাও বুঝে নেব, আফ্রিদিকে তোপ গম্ভীরের

শেষ আপডেট: 6 August 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকার কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা (স্পেশাল স্ট্যাটাস) তুলে নেওয়ার পর বেজায় চটেছিলেন পাকিস্তানি ক্রিকেটার সৈয়দ আফ্রিদি। সোমবার দুপুরেই টুইট করে অভিযোগ তুলেছিলেন, বিনা প্ররোচনায় কাশ্মীরে হিংসা ছড়ানো হচ্ছে। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। কয়েক ঘণ্টার ব্যবধানেই আফ্রিদির লেগ স্পিনকে বাউন্ডারির বাইরে পাঠালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। রাত্রিবেলা পালটা টুইটে গম্ভীর লিখলেন, কোনও রকম প্ররোচনা ছাড়া হিংসা এবং মানবাধিকার লঙ্ঘন অবশ্যই হচ্ছে, কিন্তু তা পাক-অধিকৃত কাশ্মীরে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা খারিজ করার প্রস্তাব পেশ করেন। তার কিছুক্ষণ পরেই টুইটে বোমা ফাটান পাকিস্তানের বুমবুম। সেখানে তিনি রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধেও তোপ দাগেন। লেখেন, “এ সব দেখেও রাষ্ট্রপুঞ্জ কি ঘুমিয়ে আছে? কাশ্মীরবাসীরও স্বাধীনতার অধিকার আছে। পাক অধিকৃত কাশ্মীর থেকেই হিংসা ছড়ানো হচ্ছে। জবাবি টুইটে গম্ভীর লেখেন, “আফ্রিদি একদমই ঠিক বলেছেন। কোনও রকম প্ররোচনা ছাড়া হিংসা এবং মানবাধিকার লঙ্ঘন অবশ্যই হচ্ছে, কিন্তু তা পাক-অধিকৃত কাশ্মীরে। চিন্তা কোরো না, সেই সমস্যাও বুঝে নেব।” এমনিতে কাশ্মীর ইস্যু বা জাতীয়তাবাদী যে কোনও ব্যাপার ঘটলেই সোশ্যাল মিডিয়া তাকিয়ে থাকে গম্ভীরের দিকে। এই বুঝি কিছু একটা লিখলেন তিনি। আর পাকিস্তানের বিরুদ্ধে গম্ভীরের মনোভাব কী তা গোটা ক্রিকেট দুনিয়া জানে। মাঠের বাইরেও তাই। আফ্রিদির টুইটের পর তাই অনেকেই অপেক্ষা করছিলেন গম্ভীরের টুইটের জন্য। রাতে তা করে দেন গৌতি।

```