প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। মঙ্গলবার সকালে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের পরিবার জানিয়েছে, বেশ কয়েকবছর অ্যালঝাইমার্সে আক্রান্ত ছিলেন তিনি। শেষ কয়েকদিন সোয়াইন
শেষ আপডেট: 29 January 2019 05:48
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। মঙ্গলবার সকালে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের পরিবার জানিয়েছে, বেশ কয়েকবছর অ্যালঝাইমার্সে আক্রান্ত ছিলেন তিনি। শেষ কয়েকদিন সোয়াইন ফ্লুও হয়েছিল তাঁর। জাতীয় রাজনীতির দীর্ঘদিনের মুখ জর্জ ফার্নান্ডেজের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। ১৯৯৮-২০০৪ পর্যন্ত বাজপেয়ী মন্ত্রিসভার প্রতিরক্ষার দায়িত্ব সামলেছিলেন তিনি। কার্গিল যুদ্ধ থেকে পোখরানে পরমাণু শক্তি পরীক্ষা, সবই হয়েছিল তাঁর সময়ে।

ওই মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ দিন জর্জের মৃত্যুর খবর পেয়ে টুইট করে শোক জ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রীও। গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সমতা পার্টির প্রতিষ্ঠাতা জর্জ ফার্নান্ডেজের অনাড়ম্বর জীবন রাজনৈতিক মহলে বিরল বলেও মনে করেন অনেকে।
১৯৩০ সালের ৩ জুন মেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন জর্জ ফার্নান্ডেজ। শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়েই তাঁর রাজনীতিতে উত্থান। ১৯৬৭ সালে প্রথম সাংসদ হন তিনি। কংগ্রেসের এসকে পাটিলকে হারিয়ে সংসদে গিয়েছিলেন তিনি। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর পরিবার জানিয়েছে বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।