Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোখে কালো কাপড়, মুখে আঙুল, সংসদে অভিনব প্রতিবাদ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: চোখ বাঁধা কালো কাপড় দিয়ে। মুখে আঙুল। সংসদে গান্ধীমূর্তির পাদদেশে সারি দিয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। কেন? তৃণমূলের বক্তব্য, দিল্লিতে যে

চোখে কালো কাপড়, মুখে আঙুল, সংসদে অভিনব প্রতিবাদ তৃণমূলের

শেষ আপডেট: 2 March 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো: চোখ বাঁধা কালো কাপড় দিয়ে। মুখে আঙুল। সংসদে গান্ধীমূর্তির পাদদেশে সারি দিয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। কেন? তৃণমূলের বক্তব্য, দিল্লিতে যে হিংসা হয়েছে, সেই সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ছিল অনেকটা এরকমই। চোখ বন্ধ করে, হাত গুটিয়ে বসেছিল সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “দিল্লিতে হত্যালীলা চলল আর সরকার চুপ করে বসে রইল।” তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় সরকারের নির্দেশেই নিষ্ক্রিয় ছিল দিল্লি পুলিশ। প্রকাশ্যে গুলি চালাতে দেখেও ব্যবস্থা নেয়নি।” এদিন সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে দিল্লির হিংসার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। সাবেক দলের অভিযোগের তির যেমন বিজেপির দিকে, তেমনই তাদের নিশানা থেকে বাদ নেই দিল্লিতে সদ্য ভোটে জেতা আপও। অরবিন্দ কেজরিওয়ালের সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন। পর্যবেক্ষকদের মতে, হিংসা থামাতে রাজনৈতিক দলের যে ভূমিকা নেওয়া উচিত ছিল আপের, তা তারা নেয়নি। উল্টে ‘হাতে পুলিশ নেই’ বলে কাঁদুনি গেয়েছে। অনেকের মতে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের ভাল সম্পর্ক তাই তৃণমূল তাদের বিরুদ্ধে কিছু বলছে না। এ ব্যাপারে সুখেন্দুশেখরবাবু বলেন, “আমরা কোনও সরকারকেই ক্লিন চিট দিইনি। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের সবার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ।” দলের সাংসদরা যখন সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন তখন কলকাতার নেতাজি ইনডোরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে আরও ঝাঁঝ বাড়ান মমতা। বলেন, “দিল্লির হিংসা পূর্ব পরিকল্পিত গণহত্যা।” ৭০০-র বেশি মানুষ এখনও নিখোঁজ বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী। যদিও বিজেপির বিরুদ্ধে সমস্ত আক্রমণ শানালেও আপের বিরুদ্ধে একটি শব্দও শোনা যায়নি দিদির মুখে। গত সপ্তাহে টানা তিনদিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে তাণ্ডবলীলা চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই হিংসার আগুন দাউদাউ করে জ্বলতে থাকে রাজধানীরই একটি প্রান্তে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন পুলিশকর্মী ও গোয়েন্দা অফিসারও। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ২০০-র বেশি মানুষ।

```