Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

তীব্র হচ্ছে কৃষক আন্দোলন, দিল্লি-জয়পুর হাইওয়ে অবরুদ্ধ

দ্য ওয়াল ব্যুরো: আরও তীব্র হচ্ছে কৃষক আন্দোলন। ক্রমেই বহরে বাড়ছে অবরোধকারীদের সংখ্যা। কেন্দ্র তাদের দাবি মেনে না নিলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তারা। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছে বিরোধীরাও। শনিবার সকাল থেকেই হাজার হাজার কৃষকদ

তীব্র হচ্ছে কৃষক আন্দোলন, দিল্লি-জয়পুর হাইওয়ে অবরুদ্ধ

শেষ আপডেট: 12 December 2020 07:16

দ্য ওয়াল ব্যুরো: আরও তীব্র হচ্ছে কৃষক আন্দোলন। ক্রমেই বহরে বাড়ছে অবরোধকারীদের সংখ্যা। কেন্দ্র তাদের দাবি মেনে না নিলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তারা। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছে বিরোধীরাও। শনিবার সকাল থেকেই হাজার হাজার কৃষকদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়েছে দিল্লি-জয়পুর হাইওয়ে। জানা গিয়েছে, দিল্লি-জয়পুর হাইওয়েতে জড়ো হয়ে অবরোধ দেখাচ্ছেন কয়েক হাজার কৃষক। পরিস্থিতি সামলাতে সেখানে মোতায়েন করা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ। কিন্তু কৃষকদের সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কৃষকদের হুঁশিয়ারি, দাবি না মিটলে দিন দিন আরও তীব্র হবে এই আন্দোলন। ২৬ নভেম্বর থেকে দিল্লির বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেছে প্রায় ৫০০ কৃষক সংগঠন। কিন্তু সেই সময় আরও অনেক সংগঠন যোগ দেয়নি এই বিক্ষোভে। এবার আরও অনেক কৃষক সংগঠন যাত্রা শুরু করেছে দিল্লির উদ্দেশে। জানা গিয়েছে, ট্রাক্টরে করেই দিল্লি আসছেন কৃষকরা। কিন্তু তারা যাতায়াতের জন্য কোনও সরকারি মাধ্যম ব্যবহার করছে কিনা সে বিষয়ে নজর রাখছে পুলিশ। এছাড়া এই জমায়েতের ফলে যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে পুলিশকে। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা এস এস পান্ধের জানিয়েছেন, “প্রায় ৭০০ ট্রাক্টর দিল্লির কুন্দলি সীমান্তের দিকে এগিয়ে আসছে। অমৃতসরে এতদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। শুক্রবার থেকে তাঁরা রওনা দিয়েছে দিল্লির দিকে।” এখনও পর্যন্ত সরকারের সঙ্গে পাঁচবার বৈঠক করেছেন কৃষক সংগঠনগুলি। অনেক বার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বের হয়নি। কেন্দ্র জানিয়েছে, কৃষকদের দাবি মেনে কৃষি আইনে কিছু সংশোধনী করতে রাজি আছে তারা। কিন্তু কৃষক সংগঠনের দাবি, এই আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। যতদিন না সেটা প্রত্যাহার করা হচ্ছে ততদিন তারা আন্দোলন চালাবে বলেই জানিয়েছে। শুধু তাই নয় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। আগামী ১৪ ডিসেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। তারপরে দেশজুড়ে রেল রোকো কর্মসূচিও নিয়েছে কৃষক সংগঠনগুলি। আর তার জন্যই দিল্লি আসছে আরও বেশ কিছু কৃষক সংগঠন। এর মধ্যেই কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন। সংগঠনের প্রেসিডেন্ট ভানু প্রতাপ সিং দাবি করেছেন, এই তিনটি কৃষি আইনের ফলে বেসরকারি কোম্পানিদের চাপে সমস্যায় পড়বে কৃষকরা। এই আইন অবৈধ। কারও সঙ্গে আলোচনা না করেই সরকার এই তিনটি আইন নিয়ে এসেছে। তাই সুপ্রিম কোর্টের উচিত এই আইন প্রত্যাহার করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া।

```