Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোদী সরকারকে পরামর্শ প্রধান বিচারপতির, 'জনগণের উপর অতিশয় করের বোঝা অবিচার'

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বাজেট। আর তার আগেই আয়কর নিয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। বললেন, জনগণের উপর থেকে অতিশয় করের বোঝা কমান ও দেশের সার্বিক উন্নয়নের দিকে নজর দিন। শুক্রবার দিল্লিতে ইনকাম ট্যা

মোদী সরকারকে পরামর্শ প্রধান বিচারপতির, 'জনগণের উপর অতিশয় করের বোঝা অবিচার'

শেষ আপডেট: 24 January 2020 13:26

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বাজেট। আর তার আগেই আয়কর নিয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। বললেন, জনগণের উপর থেকে অতিশয় করের বোঝা কমান ও দেশের সার্বিক উন্নয়নের দিকে নজর দিন। শুক্রবার দিল্লিতে ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনালের ৭৯তম প্রতিষ্ঠা দিবসে গিয়েছিলেন বোবদে। সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, "আয়কর বাড়িয়ে দেওয়ার মানে হল নাগরিকদের উপর অবিচার করা। জনগণের কাছ থেকে বেশি পরিমাণ আয়কর আদায় করা জনগণের সামাজিক অধিকারকে খর্ব করে। তাই কেন্দ্রীয় সরকারের উচিত জনগণের উপর থেকে অতিশয় করের বোঝা কমিয়ে দেওয়া।" বোবদে নিজের বক্তব্যে বলেন, আয়কর দফতরের উচিত এই কর সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা। তিনি বলেন, "দেশের সম্পদকে চালনা করার অন্যতম মাধ্যম হল এই আয়কর। একজন নাগরিকের যেমন দায়িত্ব নির্দিষ্ট সময়ে কর দেওয়া, তেমনই আয়কর দফতরের আধিকারিকদেরও দায়িত্ব ঠিকঠাক কর নেওয়া হচ্ছে কিনা, কিংবা কর নেওয়ার ক্ষেত্রে কোনও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখা। কর দাতা ও কর গ্রহীতার পারস্পরিক মেলবন্ধনেই দেশের অর্থনীতির উন্নতি হতে পারে। সরকারের উচিত দেশের সার্বিক উন্নয়নের দিকে খেয়াল রাখা।" প্রধান বিচারপতি বোবদে এমন সময়ে এই কথা বলেছেন, যখন দেশের অর্থনীতির অবস্থা খারাপ। অর্থনৈতিক বৃদ্ধির হার ক্রমশ কমছে। শিল্প পরিকাঠামো ধাক্কা খাচ্ছে। বেকারত্বের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। গত সাড়ে পাঁচ বছরে সবথেকে বেশি মুদ্রাস্ফীতি হয়েছে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ( ৭.৩৫ শতাংশ )। বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা বারবার কেন্দ্রের মোদী সরকারকে সতর্ক করছেন। এমনকি আইএমএফ-এর মতো সংস্থাও এই পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে জানিয়েছে। এই অর্থনীতি গোটা বিশ্বে প্রভাব ফেলতে পারে বলেই তাদের ধারণা।

আরও পড়ুন ব্যবসার হাল খারাপ, বিনিয়োগ বন্ধ, বিশ বছরে এই প্রথমবার কমছে প্রত্যক্ষ কর আদায়

এই পরিস্থিতিতে প্রতিনিয়ত মোদী সরকারের সমালোচনা করছে বিরোধীরা। কেন্দ্রের এই ব্যর্থতাকে দেশের মানুষের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর কংগ্রেস, তৃণমূল, বামেরা। বিরোধীরা দাবি করেছে, দেশে অর্থনৈতিক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ মোদী সরকারের এই দিকে কোনও হেলদোল নেই। বিজেপির তরফে বারবার এই ঘটনাকে অস্বীকার করা হয়েছে। এবার এই বিষয়ে কেন্দ্রকে পরামর্শ দিলেন খোদ প্রধান বিচারপতি।

```