Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পেঁয়াজ কলকাতায় ৬০, দিল্লিতে ৮০, পুজোর আগে গেরস্থের হেঁশেলে ধাক্কা

দ্য ওয়াল ব্যুরো: পেঁয়াজ কাটলে তার ঝাঁঝেই চোখ থেকে জল বেরিয়ে যায়। কিন্তু এ বার পেঁয়াজের দাম শুনলেই চোখে জল চলে আসছে সাধারণ মানুষের। কলকাতায় পেঁয়াজের দাম কিলো প্রতি ৬০ টাকা। আর রাজধানী দিল্লির ঝাঁঝটা আরও বেশি। সেখানে পেঁয়াজের কিলো প্রতি দাম

পেঁয়াজ কলকাতায় ৬০, দিল্লিতে ৮০, পুজোর আগে গেরস্থের হেঁশেলে ধাক্কা

শেষ আপডেট: 23 September 2019 14:42

দ্য ওয়াল ব্যুরো: পেঁয়াজ কাটলে তার ঝাঁঝেই চোখ থেকে জল বেরিয়ে যায়। কিন্তু এ বার পেঁয়াজের দাম শুনলেই চোখে জল চলে আসছে সাধারণ মানুষের। কলকাতায় পেঁয়াজের দাম কিলো প্রতি ৬০ টাকা। আর রাজধানী দিল্লির ঝাঁঝটা আরও বেশি। সেখানে পেঁয়াজের কিলো প্রতি দাম ৮০ টাকা। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পেঁয়াজের মধ্যেই সর্ষেফুল দেখছেন। একসময়ে দিল্লিতে পেঁয়াজের দাম বাড়ার কারণে শীলা দীক্ষিতের সরকার পড়ে গিয়েছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই সতর্ক কেজরিওয়াল। ঘোষণা করেছেন, অন্যান্য সবজির সঙ্গে পেঁয়াজও মোবাইল ভ্যানে করে সরকার বিক্রি করবে এবং তার দাম হবে কিলো প্রতি ২৪ টাকা। এ জন্য সোমবার টেন্ডারও ডেকে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বাংলায় এখন উৎসবের মরসুম। আগামী এক-দেড় মাস সেই আবহেই থাকবে আমবাঙালি। এর মধ্যে পেঁয়াজের দাম সাধারণের হেঁশেলে জোর ধাক্কা দিচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ার বলতেন, এই পেঁয়াজের দাম বাড়াটা একটা চক্র। তাঁর ব্যাখ্যা ছিল, কম ফলনের জন্যই দাম বাড়ে। এক বছর বেশি দাম পেলেই পরের বছর কৃষকরা অতি উৎসাহে বেশি ফসল ফলায়। তখন দেখা যায় পেঁয়াজ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর কৃষক দাম পাচ্ছে না। তার পরের বার আবার কম ফসলের জন্য দাম বাড়ে। এ ভাবে চলতে থাকে। দেশের চাহিদার অধিকাংশ পেঁয়াজই মহারাষ্ট্র থেকে আসে। এ বার সেখানে ভারী বৃষ্টিতে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। পর্যবেক্ষকদের মতে সেটাও দাম বাড়ার অন্যতম কারণ। তবে ক্রেতা সুরক্ষা দফতরের তথ্য অনুযায়ী কলকাতায় পেঁয়াজের দাম কিলো প্রতি ৪৫ টাকা। আর দিল্লিতে ৬০। কিন্তু মন্ত্রকে তথ্য আর বাস্তবের দাড়িপাল্লার ফারাকটা আকাশপাতাল।

```