Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সংসদে রেলমন্ত্রীর ছুট দেখে হতভম্ব সকলে, হলটা কী!

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল তখন কাঁটায় কাঁটায় ১১ টা বেজে ১ মিনিট। দেখা গেল, সংসদ ভবনের উঠোনে তাঁর সরকারি গাড়ি থেকে নেমেই দৌড় লাগালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এমনিতেই সাড়ে দশটার পর অন্তত চল্লিশ মিনিট সংসদ ভবনের মূল পোর্টিকো ও দু’নম্বর

সংসদে রেলমন্ত্রীর ছুট দেখে হতভম্ব সকলে, হলটা কী!

শেষ আপডেট: 4 December 2019 10:50

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল তখন কাঁটায় কাঁটায় ১১ টা বেজে ১ মিনিট। দেখা গেল, সংসদ ভবনের উঠোনে তাঁর সরকারি গাড়ি থেকে নেমেই দৌড় লাগালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এমনিতেই সাড়ে দশটার পর অন্তত চল্লিশ মিনিট সংসদ ভবনের মূল পোর্টিকো ও দু’নম্বর গেটে মন্ত্রী, সান্ত্রী, আমলা, মায় সাংবাদিক  জমজমাট থাকে। সংসদের অধিবেশন শুরু হয় ১১ টায়। এদিনও দু’নম্বর গেটে ভালই ভিড় ছিল। রেলমন্ত্রীকে দৌড়তে দেখে হতভম্ভ হয়ে যান উপস্থিত সকলেই।

আরও পড়ুন- নাগরিকত্ব বিল: ‘মুসলিমদের তা হলে দেশ নেই’, বললেন মেহবুবা! অসাংবিধানিক আখ্যা সীতারামের

পরে জানা গিয়েছে, লোকসভায় পৌঁছনোর জন্য দৌড় লাগিয়েছিলেন রেলমন্ত্রী। লোকসভায় বুধবার রেলমন্ত্রক সংক্রান্ত প্রশ্ন থাকে। রেলমন্ত্রী বা রেলমন্ত্রকের একজন অন্তত প্রতিমন্ত্রীকে তখন সভায় উপস্থিত থাকতে হয়। সেটাই দস্তুর। নইলে প্রশ্নের জবাব দেবেন কে? প্রশ্ন করার পর সভায় মন্ত্রীকে খুঁজে না পাওয়া গেলে তা সংসদকে অবমাননা করারই সামিল। বুধবার সকাল সাড়ে ন’টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল সাউথ ব্লকে। নাগরিকত্ব বিল নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও আরও কয়েকটি বিষয় ছিল আলোচ্যসূচিতে। ফলে বৈঠক যখন শেষ হয়েছে তখন প্রায় ১১ টা বাজে। সাউথ ব্লক থেকে পড়িমরি করে সংসদে ফেরেন পীযূষ। তার পর গাড়ি থেকেই ছুট লাগান লোকসভা কক্ষের দিকে।

```