মোদীর নেতৃত্বের তারিফ করছে সারা পৃথিবী, প্রত্যেক ভারতবাসী নিজেকে নিরাপদ মনে করছে: অমিত শাহ
দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংকটে দেশকে যে ভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সারা পৃথিবী তাঁর তারিফ করছে বলে বৃহস্পতিবার টুইট করলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন,"সত্যের কোনও প্রমাণ দরকার হয় না।" অমিত
শেষ আপডেট: 23 April 2020 08:04
দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংকটে দেশকে যে ভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সারা পৃথিবী তাঁর তারিফ করছে বলে বৃহস্পতিবার টুইট করলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন,"সত্যের কোনও প্রমাণ দরকার হয় না।" অমিত শাহ আরও লেখেন, "এই সংকটের সময়ে যে ভাবে প্রধানমন্ত্রী পরিস্থিতি সামাল দিচ্ছেন তার প্রশংসা করছে সারা পৃথিবী। মোদীর নেতৃত্বে প্রত্যেক ভারতীয় নিজেকে নিরাপদ মনে করছেন।"
https://twitter.com/AmitShah/status/1253193097892118528?s=08
গত কালই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। ওই চিঠিতে বিল গেটস লেখেন, "আপনার নেতৃত্ব প্রশংসাযোগ্য। আপনি এবং আপনার সরকার ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার কমাতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তা এক কথায় প্রশংসনীয়। যেমন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং সংক্রমণ প্রতিহত করার জন্য হটস্পটগুলিকে চিহ্নিত করা, নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জরুরি রেসপন্স প্যাকেজ ইত্যাদি।”
আরোগ্য সেতু মোবাইল অ্যাপসেরও প্রশংসা করেন মাইক্রোসফট অধিকর্তা। তিনি লেখেন, "এই পরিস্থিতিতে ডিজিটাল ব্যবস্থাকে যে ভাবে সক্রিয় করেছেন প্রধানমন্ত্রী তাও তারিফযোগ্য।"
গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রস আধানমও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন। সংক্রমণ রুখতে যে ভাবে কেন্দ্রীয় সরকার তৎপরতা দেখিয়েছে তাকে সারা পৃথিবীর অন্যতম উদাহরণ বলে উল্লেখ করেছিলেন হু প্রধান। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের অনেকের মতেও ভারতে করোনা সংক্রমণ অনেক ধীর গতিতে হচ্ছে। দু'দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক লকডাউনের সুফল কী তা ব্যাখ্যা করতে গিয়ে পরিসংখ্যান দিয়েছিল, লকডাউনের আগে সংক্রামিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল ৩.৪ দিনে এখন সেটা হচ্ছে ৭.৫ দিনে।