Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা দুবাইয়ের, কোভিড পজিটিভ যাত্রী নিয়ে যাওয়ায় সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরোঃ কোভিড পজিটিভ যাত্রীদের নিয়ে দুবাই যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করল দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। আগামী ২ অক্টোবর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুবাই। শুক্রবার দুবাই সরকা

এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা দুবাইয়ের, কোভিড পজিটিভ যাত্রী নিয়ে যাওয়ায় সিদ্ধান্ত

শেষ আপডেট: 18 September 2020 09:04

দ্য ওয়াল ব্যুরোঃ কোভিড পজিটিভ যাত্রীদের নিয়ে দুবাই যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করল দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। আগামী ২ অক্টোবর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুবাই। শুক্রবার দুবাই সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে দু’বার কোভিড পজিটিভ যাত্রীদের নিয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী সরকারের নিয়ম অনুযায়ী ভারত থেকে যেসব যাত্রী সেখানে যাচ্ছেন, তাঁদের যাত্রার অন্তত ৯৬ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করে অরিজিনাল কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। তারপরেই তাঁদের যাত্রার অনুমতি দেওয়ার কথা বিমান সংস্থাগুলির। দুবাই সরকারের এক আধিকারিক জানিয়েছেন, “এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জয়পুর- দুবাই বিমানে করে গত ৪ সেপ্টেম্বর এক যাত্রী সেখান গিয়েছেন। তাঁর কাছে ২ সেপ্টেম্বরের কোভিড পজিটিভ রিপোর্ট ছিল। সেরকমই আরও এক যাত্রীর কোভিড পজিটিভ রিপোর্ট সত্ত্বেও তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। সরকারের নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও এই ভুল করেছে এয়ার ইন্ডিয়া।” ওই আধিকারিক আরও জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে দু’বার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে ভারত থেকে কোভিড পজিটিভ রোগীদের নিয়ে আসা হয়েছে। এই ভুলের জন্যই ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি ভারত থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমান পরিষেবা বরখাস্ত করেছে। এই বিষয়ে অবশ্য এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাত্রীদের সমস্যা কমাতে বেশি গুরুত্ব দিচ্ছে এয়ার ইন্ডিয়া। তাই শুক্রবার ভারত থেকে যে চারটি বিমান দুবাইয়ে যাওয়ার কথা ছিল, সেগুলিকে শারজাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। আপাতত দুবাই যাওয়ার বিমানগুলিকে শারজাতে নিয়ে যাওয়া হবে বলেই পরিকল্পনা করেছে তারা। শনিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। আবু ধাবি, শারজা ছাড়াও দুবাইয়ে হবে এই টুর্নামেন্ট। আইপিএলের ছ’টি ফ্র্যাঞ্চাইজিই দুবাইয়ে রয়েছে। যদিও খেলার সুবাদে সব দলকেই এই তিনটি দেশে যাতায়াত করতে হবে। বিসিসিআইয়ের আবেদনে কোয়ারেন্টাইন নিয়মে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিল দুবাই।

```