Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মহারাষ্ট্রে সংক্রমণ বাড়লেও ধারাভিতে নতুন আক্রান্ত মাত্র ১, করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল এশিয়ার বৃহত্তম বস্তি

দ্য ওয়াল ব্যুরো: একসময় করোনা সংক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছিল মুম্বইয়ের ধারাভি। এশিয়ার বৃহত্তম বস্তিতে যে হারে সংক্রমণ বাড়ছিল তাতে চিন্তায় ছিল প্রশাসন। আশঙ্কা করা হচ্ছিল, ধারাভিতে পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মুম্বইয়ে সংক্রমণ রোখা

মহারাষ্ট্রে সংক্রমণ বাড়লেও ধারাভিতে নতুন আক্রান্ত মাত্র ১, করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল এশিয়ার বৃহত্তম বস্তি

শেষ আপডেট: 8 July 2020 02:09

দ্য ওয়াল ব্যুরো: একসময় করোনা সংক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছিল মুম্বইয়ের ধারাভি। এশিয়ার বৃহত্তম বস্তিতে যে হারে সংক্রমণ বাড়ছিল তাতে চিন্তায় ছিল প্রশাসন। আশঙ্কা করা হচ্ছিল, ধারাভিতে পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মুম্বইয়ে সংক্রমণ রোখা সম্ভব নয়। কিন্তু বর্তমানে ছবিটা সম্পূর্ণ আলাদা। মহারাষ্ট্র ও মুম্বইয়ে সংক্রমণ বাড়তে থাকলেও ধারাভিতে নতুন করে মাত্র এক জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। অন্তত সাড়ে ৬ লাখ মানুষ বাস করেন ধারাভিতে। মঙ্গলবার সেখান থেকে শুধুমাত্র একজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সেইসঙ্গে এই বস্তিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৫। তিন মাস আগে ৫ এপ্রিল প্রথম আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল ধারাভিতে। শুধুমাত্র আক্রান্তের সংখ্যা কমাই নয়, সুস্থতার হারও ক্রমাগত বাড়ছে ধারাভিতে। এই মুহূর্তে মাত্র ৩৫২ জন অ্যাকটিভ রোগী রয়েছেন সেখানে। অর্থাৎ ১৭৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। সরু গলি, ছোট ছোট টালির বাড়ি দেওয়া ঘিঞ্জি এলাকা এই অসাধ্য সাধন করতে পেরেছে। অথচ এক সপ্তাহ আগেই মুম্বইয়ের করোনা সংক্রমণ মোকাবিলায় সবথেকে বড় সমস্যা হিসেবে তুলে ধরা হচ্ছিল ধারাভিকে। কারণ, সেখানে বেশিরভাগ বাড়িতেই শৌচাগার নেই। বাসিন্দাদের কমন বাথরুম ব্যবহার করতে হয়। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা অসম্ভব। এছাড়া ঘিঞ্জি এলাকায় সংক্রমণ অনেক বেশি ছড়ায়। তাই চিন্তায় ছিল প্রশাসন। এই এলাকায় করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। কড়া লকডাউন করা হয়। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া বাকি সব ক্ষেত্রে বাসিন্দাদের বাইরে যাওয়া বন্ধ করা হয়। সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হয়। তারই ফল মেলে। ধীরে ধীরে সংক্রমণ কমতে থাকে। মঙ্গলবার শুধুমাত্র একজন আক্রান্তের খোঁজ মেলে। এই ছবিটা আশা যোগাচ্ছে উদ্ধব ঠাকরে প্রশাসনকে। ধারাভিতে সংক্রমণ কমলেও মুম্বই তথা মহারাষ্ট্রের ছবিটা কিন্তু এখনও ভয়াবহ। মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে ৫১৩৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। এর ফলে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,১৭,১২১ জন। নতুন করে একদিনে মারা গিয়েছেন ২২৪ জন। এর সঙ্গেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫০ জন। অবস্থা ভাল নয় বাণিজ্য নগরী মুম্বইয়েরও। এই শহরে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮০৬। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৮৬,১৩২ জন। মঙ্গলবার নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মুম্বইয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৯৯৯।

```