Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফের বন্ধ হতে পারে জামা মসজিদ, কোভিডে মৃত ইমাম বুখারির সচিব

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম দফার লকডাউনের মধ্যেই আন লক পর্ব শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অনুমতি দেওয়া হয়েছে ধর্মীয় স্থান খোলার ক্ষেত্রেও। তবে ফের সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে দিল্লির জামা মসজিদের দরজা। তেমনই ইঙ্গিত দিলেন জামা মসজিদের শা

ফের বন্ধ হতে পারে জামা মসজিদ, কোভিডে মৃত ইমাম বুখারির সচিব

শেষ আপডেট: 10 June 2020 10:12

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম দফার লকডাউনের মধ্যেই আন লক পর্ব শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অনুমতি দেওয়া হয়েছে ধর্মীয় স্থান খোলার ক্ষেত্রেও। তবে ফের সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে দিল্লির জামা মসজিদের দরজা। তেমনই ইঙ্গিত দিলেন জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। বুধবার তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজধানীর পরিস্থিতি ভাল নয়। ক্রমশ অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে ফের মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইমামের সচিব আনাউল্লা গতকাল, মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হয়ে দিল্লির সফদর জং হাসপাতালে মারা গিয়েছেন। গত ৩ জুন কোভিড উপসর্গ নিয়ে সফদর জং হাসপাতালে ভর্তি ছিলেন শাহি ইমামের সচিব আনাউল্লা। তারপর নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট আসে পজিটিভ। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৬৬ জন। মোট আক্রান্তের ৩০ হাজার পার করে গিয়েছে। রাজধানীতে মোট কোভিড আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩০৯ জন। মৃত্যু হয়েছে ৯০৫ জনের। শাহি ইমাম জানিয়েছেন, সাধারণ মানুষের অনেকেই বলছেন, মসজিদ বন্ধ করে দেওয়া। কারণ পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাঁর কথায়, "অনেকেই সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় মসজিদ বন্ধের পক্ষে সওয়াল করেছেন। আমরাও সে ব্যাপারে চিন্তা ভাবনা করছি। নামাজের সময় নির্দিষ্ট সংখ্যক মানুষের প্রবেশের অনুমতি দিয়ে বাকি সময় মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত দু'এক দিনের মধ্যেই নেওয়া হবে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে গোটা রমজান মাসই বন্ধ থেকেছে মসজিদ। ইদের দিনও ড্রোন ক্যামেরায় তোলা ছবিতে দেখা গিয়েছে জনশূন্য জামা মসজিদ। গত ৮ জুন থেকে ফের তা খুলেছিল। কিন্তু পরিস্থিতি ক্রমশ ঘোরালো হওয়ায় দরজা বন্ধের পথেই হাঁটতে চলেছে দেশের অন্যতম প্রাচীন মসজিদ কর্তৃপক্ষ।

```