Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিল্লিতে মৃত সাদা বাঘিনীর করোনা হয়নি, জানাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানায় মৃত্যু হয়েছিল সাদা বাঘিনী কল্পনা। মৃত্যুর পর তার নমুনা পাঠানো হয়েছিল কোভিড টেস্টের জন্য। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কল্পনার রিপোর্ট এসেছে কোভিড নেগেটিভ। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়নি এই বাঘিনী। তারা আর

দিল্লিতে মৃত সাদা বাঘিনীর করোনা হয়নি, জানাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

শেষ আপডেট: 25 April 2020 06:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানায় মৃত্যু হয়েছিল সাদা বাঘিনী কল্পনা। মৃত্যুর পর তার নমুনা পাঠানো হয়েছিল কোভিড টেস্টের জন্য। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কল্পনার রিপোর্ট এসেছে কোভিড নেগেটিভ। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়নি এই বাঘিনী। তারা আরও জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে এবং কিডনি বিকল হয়েই মৃত্যু হয়েছে ১৪ বছরের কল্পনার। এই সাদা বাঘিনীর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ নেই। বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মারা যায় কল্পনা। বৃহস্পতিবার সম্পন্ন হয় তার সৎকারের। সরকারের নির্দেশ মেনে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কল্পনার শেষকৃত্যে হাজির ছিলেন হাতেগোনা কয়েকজন চিড়িয়াখানার কর্মী।
আরও পড়ুন- লকডাউন ওঠার পরে দিল্লি বিমানবন্দরে চালু হবে অনেক নিয়ম, করোনা রুখতে সিদ্ধান্ত
ক’দিন আগেই মার্কিন মুলুকে এক বাঘিনীর করোনার সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। এক্ষেত্রেও কল্পনা করোনা আক্রান্ত হয়েছিল কিনা তা জানতে তার মৃত্যুর পর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরিবেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছিলেন, করোনা পরীক্ষার জন্য বরেলিতে ইন্ডিয়ান ভেটেরেনারি রিসার্চ ইন্সটিটিউটে পাঠানো হয় বাঘিনীর নমুনা। সেই পরীক্ষারই রিপোর্ট এসেছে শনিবার, যার থেকে জানা গিয়েছে যে এই সাদা বাঘিনী করোনায় আক্রান্ত হয়নি। পাশাপাশি ময়নাতদন্তও হয়েছিল ওই বাঘিনীর। রিপোর্টে জানা গিয়েছিল, মৃত্যুর আগে ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়েছিল বাঘিনী কল্পনা। তার শরীরে উচ্চ মাত্রায় ক্রিয়েটিনিনের উপস্থিতিও পাওয়া গিয়েছিল। কেন্দ্রীয় চিড়িয়াখানা পর্ষদের প্রাক্তন সদস্য এবং সেক্রেটারি ডিএন সিং অবশ্য বাঘিনীর মৃত্যুর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করেছেন। তাঁর কথায়, “সম্ভবত বাঘিনীটি ডিহাইড্রেশনের জেরে মারা গিয়েছে। জব্বলপুরের এক সিনিয়র ভেটেরেনারি ডাক্তার বলেছিলেন বাঘিনীকে যেন স্যালাইন দেওয়া হয়। কিন্তু চিড়িয়াখানার কর্মীরা তা করেননি। পাশাপাশি কল্পনার সৎকারের সময় কোনও উচ্চপদস্থ আধিকারিক হাজির ছিলেন না। এটাও নিয়ম বিরুদ্ধ।“

```