Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অমিত শাহের নির্দেশের পরে কোভিডে মৃতদের শেষকৃত্য করছে দিল্লির হাসপাতালগুলিই

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পরে দিল্লির একাধিক হাসপাতালের মর্গে পড়ে থাকা কোভিডে মৃতদের শেষকৃত্য করা শুরু করল হাসপাতালগুলিই। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই কাজ। শেষকৃত্যের আগে অবশ্য মৃতের পরিবারের কাছে

অমিত শাহের নির্দেশের পরে কোভিডে মৃতদের শেষকৃত্য করছে দিল্লির হাসপাতালগুলিই

শেষ আপডেট: 17 June 2020 06:48

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পরে দিল্লির একাধিক হাসপাতালের মর্গে পড়ে থাকা কোভিডে মৃতদের শেষকৃত্য করা শুরু করল হাসপাতালগুলিই। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই কাজ। শেষকৃত্যের আগে অবশ্য মৃতের পরিবারের কাছে অনুমতি নেওয়া হচ্ছে। তারপর হাসপাতালের তরফেই সব কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কয়েক দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর আসে, দিল্লির একাধিক হাসপাতালের মর্গে অনেক মৃতদেহ পড়ে রয়েছে। অনেক ক্ষেত্রে মৃত্যুর পর রিপোর্ট আসতে দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারপরেই অমিত শাহ নির্দেশ দেন পরিবারের অনুমতি নিয়ে, অথবা যেসব ক্ষেত্রে পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না, হাসপাতালগুলিকেই শেষকৃত্য করতে হবে। মঙ্গলবার থেকে সেই কাজ শুরু হয়েছে। বুধবারও দিল্লিতে ৩৬ টি মৃতদেহের শেষকৃত্য করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহ জানিয়েছেন, করোনায় মৃত্যুর ক্ষেত্রে স্বাস্থ্যবিধিতে পরিবর্তন আনা হবে। যত কম সময় মৃতদেহ ফেলে রাখা যায় তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। এক্ষেত্রে মৃত্যুর পর রিপোর্ট আসার দরকার নেই। কিংবা পরিবারের দেখার জন্য সময় আরও কমানো হতে পারে। শিগগির এই বিষয়ে নতুন নির্দেশিকা আসতে পারে বলে খবর। দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে রবিবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। দিল্লিতে বেডের সমস্যা কী ভাবে দূর করা সম্ভব সেই বিষয়ে আলোচনা হয় তাঁদের। এই বৈঠকের পরে অমিত শাহ জানিয়েছেন, রাজধানীতে বেডের সমস্যা দূর করার জন্য ৫০০ টি রেলের কামরা দেওয়া হবে। এছাড়া প্রতিদিন টেস্টের সংখ্যা দ্বিগুণ করা হবে বলেও জানিয়েছেন শাহ।

```